১৭ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

অসমে নারকীয় হত্যার প্রতিবাদে কলকাতায় প্রতিবাদে সামিল বাংলা সংস্কৃতি মঞ্চ এবং বিভিন্ন গণ সংগঠন

অসম ভবনের সামনে চলছে গণ সংগঠনগুলির প্রতিবাদ ছবি সন্দীপ সাহা

পুবের কলম ওয়েবডেস্কঃ অসমে নারকীয় গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আজ শনিবার বাংলা সংস্কৃতি মঞ্চের ডাকে অসম ভবনের সামনে সংগঠিত  হল বিক্ষোভ কর্মসূচী।

বাংলা সংস্কৃতি মঞ্চ, একুশের ডাক, জয় ভীম ইণ্ডিয়া নেটওয়ার্ক, অল ইণ্ডিয়া স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন, বন্দীমুক্তি কমিটি, সারা ভারত প্রগতিশীল মহিলা সমিতি, বিপ্লবী যুব অ্যাসোসিয়েশন, অল ইণ্ডিয়া পিপলস ফোরাম, পিপলস ফ্রন্ট অব ইণ্ডিয়া, সহমন, জাতীয় বাংলা সম্মেলন, ভাষা ও চেতনা সমিতি, পশ্চিমবঙ্গ গণসংস্কৃতি পরিষদ, ফ্রেণ্ডস অব ডেমোক্রেসি প্রভৃতি গণ সংগঠনের ডাকে আজ এই কর্মসূচী পালন করা হয়।

আরও পড়ুন: শান্তির বার্তা নিয়ে বগটুই গ্রামে বাংলা সংস্কৃতি মঞ্চের মহামিছিল

অসমে নারকীয় হত্যার প্রতিবাদে কলকাতায় প্রতিবাদে সামিল বাংলা সংস্কৃতি মঞ্চ এবং বিভিন্ন গণ সংগঠন

>
অসম ভবনের সামনে চলছে গণ সংগঠনগুলির প্রতিবাদ
ছবি সন্দীপ সাহা

গোটা দেশ স্তম্ভিত  হয়ে প্রত্যক্ষ করেছে সেই গণহত্যা। একলা এক যুবকে ঘিরে ফেলছে অসম পুলিশ। তাকে গুলি করেও রেহাই নেই, চলছে লাথি ঘুষি।

আরও পড়ুন: পৌষ মেলা আয়োজন করার অনুমতি পেল বাংলা সংস্কৃতি মঞ্চ

জেলাশাসকের দপ্তরের সঙ্গে  যুক্ত এক চিত্রসাংবাদিক, পুলিশ বাহিনীর সাথেই এসেছে, বারবার লাফিয়ে সেই মৃতপ্রায় মানুষটির বুকের ওপর পদাঘাত করছে সে, উল্লসিত ভঙ্গিতে।

আরও পড়ুন: বাংলা সংস্কৃতি মঞ্চ ও সাইন হেল্থ কেয়ারের উদ্যোগে হেলথ ক্যাম্প

এই প্রসঙ্গে বাংলা সংস্কৃতি মঞ্চের সাধারণ সম্পাদক অধ্যাপক সামিরুল ইসলাম পুবের কলম ডিজিটাল কে জানান  অসমে বাঙালি খেদাও কর্মসূচী চলছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা তাতে উল্লসিত। ধর্ম বড় কথা নয় আসলে মানবতার হত্যা চলছে। আসাম যেন একটা ভিন্ন রাষ্ট্র। সেখানে হত্যালীলা সংগঠিত হচ্ছে। এরই প্রতিবাদ জানাতে আজ এই বিক্ষোভ কর্মসূচী অনুষ্ঠিত হল। শাসল দল বিজেপির প্রচ্ছন্ন সমর্থনে চলছে এই হত্যালীলা।মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার প্রচ্ছন্ন মদতেই এই হত্যালীলা চলছে বলে দাবি।

সর্বধিক পাঠিত

হরমুজ প্রণালীতে ইরানের সামরিক মহড়া শুরু, বাড়ছে আঞ্চলিক উত্তেজনা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অসমে নারকীয় হত্যার প্রতিবাদে কলকাতায় প্রতিবাদে সামিল বাংলা সংস্কৃতি মঞ্চ এবং বিভিন্ন গণ সংগঠন

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, শনিবার