২০ ফেব্রুয়ারী ২০২৬, শুক্রবার, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বছর ঘুরলেই ভোট, দলিত ক্ষতে প্রলেপ দেওয়া শুরু যোগী রাজ্যে

পুবের কলম ওয়েবডেস্কঃ বছর ঘুরলেই উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। স্বাভাবিক ভাবেই যোগী সরকারের কাছে তা আ্যাসিড টেস্ট। ২০২৪ এর লোকসভা নির্বাচনের আগে বিজেপির গ্রহণযোগত্যা যাচাইয়ের জন্য বিধানসভার নির্বাচন গুলি একটি অন্যতম মাধ্যম।

তবে সংখ্যালঘু, দলিত সম্প্রদায় যোগীর সময়কালে যে ভাবে বঞ্চিত ও অত্যাচারিত তার প্রভাব যে ভোট বাক্সে ভালোমত পড়বে তা বুঝেই এখন বিজেপি উত্তর প্রদেশে সেই ক্ষতে প্রলেপ দিতে চাইছে।

রাজ্যের ভোটের বড় অংশ রয়েছে ওবিসি সম্প্রদায়ের দখলে। তাই বাড়ছে চিন্তা। সেই ভোটব্যাংক এবার নিজেদের দখলে আনতে বড় পদক্ষেপ করল পদ্মশিবির। ওবিসি নির্ভর আপনা দল (সোনেলাল) ও নিষাদ পার্টির সঙ্গে জোট করল ভারতীয় জনতা পার্টি।

উল্লেখ্য উত্তরপ্রদেশের একাধিক ওবিসি নির্ভর দল অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির সঙ্গে গাঁটছড়া বেঁধেছে। এর মধ্যে রয়েছে মহান দল। রাজ্যের মৌর্য, কুশওয়া, সাইনিদের মতো সম্প্রদায়ের সমর্থন রয়েছে মহান দলের সঙ্গে। ভোটের সময় সেই সমর্থন পেতে পারে সপা।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

সোশাল মিডিয়ায় কড়াকড়ি: পুলিশ কর্মীদের জন্য নতুন নির্দেশিকা জারি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বছর ঘুরলেই ভোট, দলিত ক্ষতে প্রলেপ দেওয়া শুরু যোগী রাজ্যে

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২১, রবিবার