১৭ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ইংল্যান্ডকে হারিয়ে টেস্ট সিরিজে সমতা ফেরালো ভারত

পুবের কলম,ওয়েবডেস্ক: কোন কাজেই এলোনা ইংল্যান্ডের বাজবল ক্রিকেট। ৩৯৯ রানের লক্ষমাত্রা নিয়ে খেলতে নেমে ইংল্যান্ড শেষ পর্যন্ত ২৯২ রানে তাদের দ্বিতীয় ইনিংস শেষ করে । ভারত জয়ী হয় ১০৬ রানে। ইংল্যান্ডের প্রথম ইনিংসে চলেছিল বুমরাহ ম্যাজিক। দ্বিতীয় ইনিংসেও সেই বুমরাহ ম্যাজিক অব্যাহত ছিল। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসেও তিনি তুলে নিলেন তিনটি উইকেট। ২ ইনিংস মিলিয়ে ৯ টি উইকেট নিয়ে ম্যাচের সেরাও হলেন বুমরাহ। এই ম্যাচ জয়ের ফলে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে সমতা ফিরিয়ে আনল ভারত। নিজেদের দ্বিতীয় ইনিংসেও ব্রিটিশরা বাজবল খেলতে গিয়েছিলেন। কিন্তু বুমরাহর ম্যাজিক ও রবিচন্দ্রন অশ্বিনের ঘূর্ণিতে ইংল্যান্ড ব্যাটসম্যানরা নাকের জলে, চোখের জলে হয়ে গেলেন। অশ্বিন ৩ টি উইকেট তুলে নিলেন। ভারতের মাটিতে যে বাজবল চলে না, সেটা আরো একবার প্রমাণ হয়ে গেল।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

৮ ঘন্টার পরিবর্তে ১০ ঘন্টা কাজ করতে হবে শ্রমিকদের, গুজরাট বিধানসভায় পাস বিল

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইংল্যান্ডকে হারিয়ে টেস্ট সিরিজে সমতা ফেরালো ভারত

আপডেট : ৫ ফেব্রুয়ারী ২০২৪, সোমবার