পুবের কলম, ওয়েবডেস্ক: কৃষক বিক্ষোভে মৃত্যু হল দুই কৃষকের। রবিবার সন্ধ্যায় পাঞ্জাব ও হরিয়ানা সীমান্তে হৃদরোগে আক্রান্ত হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। মৃতের নাম মনজিৎ সিং (৭০)। মৃত কৃষক পাটিয়ালা জেলার কনথালা গ্রামের বাসিন্দা ছিলেন। গত ১৬ ফেব্রুয়ারি ৭৮ বছর আঠাত্তরের জ্ঞান সিংয়ের মৃত্যু হয়। তিনিও বিক্ষোভ চলাকালীন মারা যান। জানা গিয়েছে, রবিবার কনৌরি সীমানার কাছে বিকেইউ ইউনিটের হয়ে বিক্ষোভে শামিল হয়েছিলেন মনজিৎ সিং। তখনই হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। অচেতন অবস্থাতেই তাঁকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে রজিন্দ্র হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। কিন্তু সেখানে নিয়ে যাওয়ার পরই মনজিৎ সিংকে মৃত বলে ঘোষণা করা হয়।
১০ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
ফের মৃত্যু কৃষকের, বিক্ষোভ চলাকালীন প্রাণ হারালেন মনজিৎ সিং
-
কিবরিয়া আনসারি - আপডেট : ১৯ ফেব্রুয়ারী ২০২৪, সোমবার
- 111
সর্বধিক পাঠিত





























