১৭ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চোট, আইপিএলের বাইরে শামি

পুবের কলম ওয়েব ডেস্ক :  গোড়ালির চোট না সারায় আসন্ন আইপিএলে মাঠে নামতে পারবেন না ভারতীয় দলের তারকা পেসার মুহাম্মদ শামি। তাঁর অস্ত্রোপচার হবে। প্রসঙ্গত, ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপে ২৪টি উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন শামি। প্রতিযোগিতা শেষ হওয়ার পরে তাঁর চোটের খবর সামনে আসে।

বৃহষ্পতিবার বোর্ডের এক কর্তা বলেন, ” জানুয়ারি মাসের শেষ সপ্তাহে শামি চোটের চিকিৎসার জন্যে লন্ডনে গিয়েছিলেন। সেখানে গোড়ালিতে ইঞ্জেকসন নিতে হয় তাঁকে। তখন চিকিৎসকেরা জানিয়েছিলেন, শামি তিন – চার সপ্তাহের মধ্যেই সুস্থ হয়ে উঠবেন। কিন্তু সেটা হয়নি।ফলে এখন অস্ত্রোপচার ছাড়া কোনও উপায় নেই।

কয়েকদিনের মধ্যেই শামি লন্ডনে যাবে। ফলে এ বারের আইপিএলে আর ওর পক্ষে মাঠে নামা সম্ভব নয়।” ওই বোর্ড কর্তা আরও জানান, “অস্ত্রোপচারের পর শামি এনসিএ ‘ তে থাকবে। সেখানেই বোর্ডের চিকিৎসকদের অধীনে থাকবেন এই ফাস্ট বোলার।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

৮ ঘন্টার পরিবর্তে ১০ ঘন্টা কাজ করতে হবে শ্রমিকদের, গুজরাট বিধানসভায় পাস বিল

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

চোট, আইপিএলের বাইরে শামি

আপডেট : ২২ ফেব্রুয়ারী ২০২৪, বৃহস্পতিবার