১৭ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ঐতিহ্যের ১৩৩ বছরে পদার্পণ মহামেডানের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা : বৃহস্পতিবার ছিল সেই দিন, ঠিক ১৩৩ বছর আগের যে দিনটাতেই প্রতিষ্ঠা হয়েছিল বাংলার একটি ঐতিহ্যবাহী ক্লাবের। এদিন ছিল মহামেডান ক্লাবের জন্মদিন।

ঐতিহ্যের ১৩৩ বছরে পদার্পণ মহামেডানের

১৮৮৭ সালে খান বাহাদূর আমিনূল ইসলামের উদ্যোগে যে ক্লাবটি প্রতিষ্ঠা পায়, সেটি ক্রেসেন্ট ক্লাব নামে পরিচিত ছিল। এরপর তা নাম পরিবর্তন করে হয় হামিদিয়া ক্লাব। অবশেষে মোহনবাগানের প্রতিষ্ঠাবর্ষের ঠিক দুটো বছর বাদ, ১৮৯১ সালে প্রাণ পেল রেড রোডের ধারের মহামেডান স্পোর্টিং ক্লাব।

ঐতিহ্যের ১৩৩ বছরে পদার্পণ মহামেডানের

স্বাধীনতা পূর্ববর্তী সময়ে ১৯১১ সালে মোহনবাগান যদি প্রথমবার ব্রিটিশদের হারিয়ে আইএফএ শিল্ড জেতার গরিমা পেয়ে থাকে, তাহলে কম যায় না মহামেডান স্পোর্টিংও। মোহনবাগানেরও আগে এশিয়ার অন্যতম প্রাচীন ফুটবল প্রতিযোগিতা কোচবিহার ট্রফি জেতার সৌভাগ্য অর্জন করে মহামেডান স্পোর্টিং ক্লাব।

ঐতিহ্যের ১৩৩ বছরে পদার্পণ মহামেডানের

স্বাধীনতাপূর্ব সময়ে প্রথম কোনও ভারতীয় ক্লাব হিসেবে কলকাতা লিগ জয়ের গরিমা অর্জন করেছিল মহামেডান। শুধু প্রথম লিগ জেতাই নয়, পরাধীন ভারতে পরপর পাঁচবার কলকাতা লিগ জয়ের নজির মহামেডান ছাড়া আরও কোনও ভারতীয় ক্লাবের ছিল না। দেশ স্বাধীন হওয়ার পরেও ভারতের প্রথম ক্লাব হিসেবে কলকাতা লিগ জয়ের ঐতিহ্য বহন করছে মহামেডান।

ঐতিহ্যের ১৩৩ বছরে পদার্পণ মহামেডানের

পরাধীন ভারতে প্রথম মহামেডান ও ভারতীয় ফুটবলার হিসেবে মুহাম্মদ সেলিম স্কটল্যান্ডের সেলটিকে খেলার জন্য মনোনীত হয়েছিলেন। এখনও সেলটিক ক্লাব তাঁকে মনে রেখেছে খালি পায়ে তাঁর ফুটবল খেলার প্রতিভাকে স্মরণ করে। কিছুদিন আগেই মহামেডানের পূনর্নবিকৃত তাঁবুতে বসেছে সেলিম সাহেবের একটি পূর্ণাবয়ব মূর্তি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত  ধরে ক্লাব তাঁবুর উদ্বোধনের সময় রেড রোডের ধারের ক্লাবটির অন্দরে সেলিমের মূর্তিরও উদ্বোধন হয়েছে।

ঐতিহ্যের ১৩৩ বছরে পদার্পণ মহামেডানের

আর সেই মহামেডানের ১৩৩ তম জন্মদিনে সকালে পতাকা উত্তোলনে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি অমিরউদ্দিন ববি, কার্যকরী সভাপতি মুহাম্মদ কামরুদ্দিন, সচিব ইশতিয়াক আহমেদ বেলাল আহমেদসহ অন্যান্য শীর্ষ কর্তারা। সন্ধ্যায় ক্লাবের কার্যকরী কমিটির বৈঠকে সভাপতি, সচিব, কার্যকরী সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান আহমদ হাসান ইমরান, হাজি মুস্তাক আহমেদ সিদ্দিকি,বিশিষ্ট শিল্পপতি মোরশেদ আলি মোল্লা, নাসির হোসেনসহ বাকিরা।

ঐতিহ্যের ১৩৩ বছরে পদার্পণ মহামেডানের

বৈঠকে নতুন করে ক্লাবের আজীবনের সদস্যপদ প্রদান নিয়ে আলোচনা হয়। সঙ্গে ক্লাবের অডিট রিপোর্ট ও ক্লাবের বিভিন্ন উন্নতি প্রকল্প নিয়ে আলোচনা হয়। মহামেডান ক্লাবের ১৩৩ তম জন্মবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়ে রাজ্য ফুটবল সংস্থা আইএফএর তরফ থেকে এক শুভেচ্ছাবার্তায় জানানো হয়েছে, ‘ভারতীয় ফুটবলের এক ঐতিহ্যের নাম মহামেডান স্পোর্টিং ক্লাব।

ঐতিহ্যের ১৩৩ বছরে পদার্পণ মহামেডানের

বাংলার গর্ব ও অহংকার এই ক্লাব। প্রথম ভারতীয় ক্লাব হিসেবে কলকাতা ফুটবল লিগ খেতাব পাওয়ার কৃতিত্বও মহামেডান স্পোর্টিং ক্লাবের। এই ক্লাবের ১৩৩ তম প্রতিষ্ঠা দিবসে রাজ্য ফুটবল সংস্থার পক্ষ থেকে ক্লাবের সমস্ত সদস্যের প্রতি রইল আন্তরিক অভিনন্দন।’

ঐতিহ্যের ১৩৩ বছরে পদার্পণ মহামেডানের

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

৮ ঘন্টার পরিবর্তে ১০ ঘন্টা কাজ করতে হবে শ্রমিকদের, গুজরাট বিধানসভায় পাস বিল

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ঐতিহ্যের ১৩৩ বছরে পদার্পণ মহামেডানের

আপডেট : ২৩ ফেব্রুয়ারী ২০২৪, শুক্রবার