১৭ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শবে বরাতে আখুন্দজি মসজিদে নামাযে অনুমতি দিল না দিল্লি হাইকোর্ট

নয়াদিল্লি, ২৩ ফেব্রুয়ারি: শবে বরাতে দিল্লির আখুন্দজি মসজিদে নামায পড়ার অনুমতি দিল না দিল্লি হাইকোর্ট। মুসলিমরা শবে বরাত উপলক্ষে নামায পড়ার আবেদন জানিয়ে মামলা করেন। শুক্রবার সেই মামলার শুনানি চলে। শুনানি পর্বে নামায পড়ার অনুমতি খারিজ করে দেয় আদালত। দিল্লির ওয়াকফ বোর্ডের ম্যানেজিং কমিটির আবেদনের প্রসঙ্গে বিচারপতি পুরুষাইন্দ্র কুমার কৌরব বলেন, দিল্লি উন্নয়ন কর্তৃপক্ষের (ডিডিএ) অধীনে থাকা ওই এলাকায় স্থিতাবস্থার নির্দেশ দিয়েছে।

আরও পড়ুন: মসজিদ-দরগা নিয়ে বারবার জনস্বার্থ মামলা: ‘সেভ ইন্ডিয়া ফাউন্ডেশন’-কে কড়া ধমক দিল্লি হাইকোর্টের

উল্লেখ্য, দিল্লির ৬০০ বছরের পুরনো আখুন্দজি মসজিদ ভেঙে ফেলা হয়। এই নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে। দিল্লি ডেভলপমেন্ট অথরিটি মেহরোলি এলাকায় অবস্থিত আখুন্দজি মসজিদটি গত ৩০ জানুয়ারি বুলডোজার দিয়ে ভেঙে ফেলার অভিযোগ ওঠে। যদিও এই মসজিদ ভাঙার আগে কোনও নোটিশ বা কারণ দেখানো হয়নি। গত ৩১ জানুয়ারি, বিচারপতি সচিন দত্তের একক বেঞ্চে মামলার শুনানি করে। সেই মামলায়, দিল্লি ডেভলপমেন্ট অথোরিটিকে এক সপ্তাহের মধ্যে এর কারণ ব্যাখ্যা করতে বলা হয়েছিল। তাছাড়া মসজিদটি ভেঙে ফেলার আগে কোনও নোটিশ দেওয়া হয়েছিল কিনা সে বিষয়টিও জানতে চেয়েছিল দিল্লি হাইকোর্ট।

আরও পড়ুন: লোকপালের নির্দেশকে ‘ভুল’ বলল হাইকোর্ট, বড় আইনি স্বস্তি মহুয়ার

আরও পড়ুন: বেঞ্চকে আঘাত করেছে, ব্যবস্থা নেওয়া উচিত: সিজেআই-কে জুতো নিক্ষেপ নিয়ে দিল্লি হাইকোর্ট
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

হরমুজ প্রণালীতে ইরানের সামরিক মহড়া শুরু, বাড়ছে আঞ্চলিক উত্তেজনা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

শবে বরাতে আখুন্দজি মসজিদে নামাযে অনুমতি দিল না দিল্লি হাইকোর্ট

আপডেট : ২৩ ফেব্রুয়ারী ২০২৪, শুক্রবার