১১ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

‘এনডিএ জোটের ৪০০ আসন নিশ্চিত করব আমরা’, মোদির হয়ে ভোট প্রচারে দাবি অজিতের

পুবের কলম, ওয়েবডেস্ক: সম্মুখসমরে লোকসভা। আগামী মাসেই প্রকাশিত হবে নির্বাচনী নির্ঘণ্ট। তাঁর আগেই মোদির হয়ে ভোট প্রচার শুরু করলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ার। এদিন নিজের কেন্দ্রে প্রচারে গিয়ে তিনি দাবি করেন, দেশের ৬৫ শতাংশ মানুষ মোদিকেই ফের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। রবিবার বারামোতিতে এক কৃষক সভায় অজিতের বক্তব্য, “আপনারা বরাবর আশীর্বাদ করেছেন আমাকে। সেই জোরেই আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে রয়েছি। আপনারাই পুণে জেলা থেকে মন্ত্রী হতে সাহায্য করেছেন।” মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী আরও বলেন, “৬৫ শতাংশেরও বেশি মানুষ নরেন্দ্র মোদিকেই ফের প্রধানমন্ত্রী হিসেবে চান। আগামী দিনগুলিতে পরিশ্রম করে সবাইকে চমকে দেব। একসঙ্গে কাজ করে আসন্ন লোকসভা ভোটে এনডিএ জোটের ৪০০ আসন নিশ্চিত করব আমরা।”

আরও পড়ুন: ভারতের মাটি ‘ঋষি-মুনিদের তপোভূমি’, ইউপি সনাতন ঐতিহ্যের ধারক: হিন্দুত্বে শান যোগীর
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

এসআইআর: পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনীর চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে ২৮ ফেব্রুয়ারি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘এনডিএ জোটের ৪০০ আসন নিশ্চিত করব আমরা’, মোদির হয়ে ভোট প্রচারে দাবি অজিতের

আপডেট : ২৫ ফেব্রুয়ারী ২০২৪, রবিবার