১৭ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

অস্ত্রোপচার হল শামির, আন্তর্জাতিক মঞ্চে ফেরা এখনও ঘোর অনিশ্চয়তায়

পুবের কলম,ওয়েবডেস্ক: বিশ্বকাপের পর থেকেই চোট আঘাত জনিত সমস্যা নিয়ে ভুগছিলেন ভারতীয় তারকা পেসার মুহাম্মদ শামি। বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারি হলেও তার পর থেকে একটিও কোনও সিরিজ খেলতে পারেননি তিনি। মুম্বাইতে গিয়েছিলেন গোড়ালির চিকিৎসা করতে। ভারত যখন দক্ষিণ আফ্রিকায় পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যায়, মনে করা হয়েছিল টি-টোয়েন্টি ও ওয়ানডেতে না থাকলেও টেস্টে খেলবেন। ভারতের টেস্ট স্কোয়াডেও ছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত তার আর সেই টেস্ট সিরিজ খেলা হয়নি। ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজেও নেই সহেসপুর এক্সপ্রেস।

এতদিন পর তার গোড়ালির অস্ত্রপচার হলো। হাসপাতালের বেডে শুয়ে নিজের ছবিও পোস্ট করলেন সোশ্যাল নেটওয়ার্ক সাইটে। শামি লিখেছেন, তিনি ভালো আছেন। তার পায়ের সফল অস্ত্রপচার হয়েছে। তবে কবে নাগাদ তিনি মাঠে ফিরবেন সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। সামনে আইপিএল। সেখানে তিনি খেলবেন কিনা তাও নিশ্চিত নয়। অস্ত্রোপচারের পর এখন বেশ কিছুদিন তাকে রিহ্যাবে থাকতে হবে। ঠিক কতদিন শামি রিহাবে থাকবেন, তা নিশ্চিতভাবে না জানা যাওয়া পর্যন্ত পুরো সুস্থ হয়ে মুহাম্মদ শামির আন্তর্জাতিক মঞ্চে ফেরা অনেকটাই অনিশ্চিত।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

৮ ঘন্টার পরিবর্তে ১০ ঘন্টা কাজ করতে হবে শ্রমিকদের, গুজরাট বিধানসভায় পাস বিল

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অস্ত্রোপচার হল শামির, আন্তর্জাতিক মঞ্চে ফেরা এখনও ঘোর অনিশ্চয়তায়

আপডেট : ২৭ ফেব্রুয়ারী ২০২৪, মঙ্গলবার