২৩ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শ্রদ্ধা ওয়াকারের খুনিকে ৮ ঘন্টা সহ বন্দীদের সঙ্গে রাখার নির্দেশ আদালতের

পুবের কলম ওয়েব ডেস্ক: লিভ ইন পার্টনার শ্রদ্ধা ওয়াকারকে খুন করার পর টুকরো টুকরো করে ফ্রিজবন্দী করার পর জঙ্গলে দেহাংশ ফেলে আসার অভিযোগ উঠেছিল আফতাব আমিন পুনাওয়ালার বিরুদ্ধে। পরে পুলিশ গ্রেফতার করে তাকে। আপাতত তিহাড় জেলে রয়েছে সে। কিন্তু তাকে একটি বিশেষ সেলে বন্দী করে রাখা হয় ২৪ ঘন্টা। তিহাড় জেলের বক্তব্য, আগে পুনাওয়ালার বিরুদ্ধে হামলা হয়েছিল। ভবিষ্যতেও হতে পারে। সেই আশঙ্কা থেকেই সবসময় একটি আলাদা সেলে বন্দী করে রাখা হয় তাকে।
সেলের বাইরে বেরিয়ে সহবন্দীদের সঙ্গে সময় কাটানোর জন্যে দিল্লি হাইকোর্টে আবেদন জানিয়েছিল পুনাওয়ালা। সেই আবেদন গ্রাহ্য করেছে দিল্লি হাইকোর্ট। তিহাড় জেল কর্তৃপক্ষকে আদেশ দেওয়া হয়েছে, সহবন্দীদের সঙ্গে সকাল ও বিকেলে মোট ৮ ঘন্টা কাটানোর অনুমতি দেওয়া হোক আফতাব পুনাওয়ালাকে।

সর্বধিক পাঠিত

মালদহে উদ্ধার বিপুল পরিমাণ বিদেশি মাদক: পুলিশের জালে দুই আন্তঃরাজ্য পাচারকারী

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

শ্রদ্ধা ওয়াকারের খুনিকে ৮ ঘন্টা সহ বন্দীদের সঙ্গে রাখার নির্দেশ আদালতের

আপডেট : ১৫ মার্চ ২০২৪, শুক্রবার