২৮ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিজেপি কর্মীদের ঘৃণা করবেন না, ওরা আমাদের ভাই ! কেজরিওয়ালের চিরকুটে আবেগঘন বার্তা

পুবের কলম ওয়েব ডেস্ক: ইডি হেফাজতে দু’দিন কাটিয়ে ফেলেছেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। দিল্লি সহ দেশের বিভিন্ন প্রান্তে ফুঁসছে তাঁর সমর্থকরা। বিভিন্ন রাজ্যের বিজেপি কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখাচ্ছে আপ কর্মীরা। এমন আবহে স্ত্রী সুনীতা কেজরিওয়ালের মাধ্যমে দিল্লিবাসী ও আপ কর্মী সমর্থকদের জন্য বার্তা পাঠালেন দুঁদে রাজনীতিবিদ অরবিন্দ কেজরিওয়াল। শনিবার সকালে সুনীতা একটি চিরকুট থেকে কেজরিওয়ালের বার্তা পড়ে শোনান। ইডি হেফাজত থেকে কেজরিওয়াল কর্মীদের উদ্দেশ্যে বার্তা পাঠিয়েছেন, ‘আমাকে গ্রেফতার করা হয়েছে বলে আপনারা বিজেপি কর্মীদের ঘৃণা করবেন না। ওরা আমাদের ভাই। কোনও বাধা আমাকে আটকে রাখতে রাখতে পারবে না। আমি খুব শীঘ্রই ফিরে আসব।’

কেজরিওয়াল নিজের বার্তায় বলেন, ‘প্রিয় দেশবাসী, আমাকে গ্রেফতার করা হয়েছে। আমি জেলে থাকি বা বাইরে, আমি সব মসয় দেশের সেবা করে যাব। আমার জীবন দেশের প্রতি উৎসর্গ করেছি। সারাজীবন আমি সংগ্রাম করেছি। আমি জানি, ভবিষ্যতেও আমাকে সংগ্রাম করেই এগোতে হবে। তাই গ্রেফতার হওয়ার পর আমি অবাক হয়নি।’

আরও পড়ুন: আই-প্যাক ইস্যু: হাইকোর্টে শুনানি স্থগিত চাইল ইডি, ‘আমরা প্রস্তুত’ বললেন কল্যাণ

ইডির গ্রেফতারির পর এই প্রথম কোনও বার্তা পাঠালেন কেজরিওয়াল। শনিবার তিনি সংবাদমাধ্যমের প্রতিনিধিদের বলেন, ইডি যখন আমাকে গ্রেফতার করেছিল, তখন আমি বাবা মার সঙ্গে ছিলাম। আমাকে বাবা মায়ের আশীর্বাদ নেওয়ারও সময় দেওয়া হয়নি। আমি আশা করেছিলাম, ইডি আমাকে আর কটা দিন সময় দেবে, কিন্তু তা দেয়নি।

আরও পড়ুন: অনিল আম্বানির প্রায় ৪ হাজার কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

উল্লেখ্য, আবগারি দূর্নীতি মামলায় ৯ বার সমন পাঠানোর পর ২১ মার্চের রাতে আপ সুপ্রিমোকে গ্রেফতার করে ইডি।

আরও পড়ুন: নভেম্বরে বিএসএফ, ইডি শুল্ক-সহ ২২টি দফতরের সঙ্গে বৈঠকে বসতে চলেছে নির্বাচন কমিশন

সর্বধিক পাঠিত

ভয়াবহ যুদ্ধের আশঙ্কা, ইসরায়েলের বিরূদ্ধে পাল্টা হামলা শুরু করেছে ইরান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিজেপি কর্মীদের ঘৃণা করবেন না, ওরা আমাদের ভাই ! কেজরিওয়ালের চিরকুটে আবেগঘন বার্তা

আপডেট : ২৩ মার্চ ২০২৪, শনিবার