১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বসন্ত উৎসবে কচিকাচাদের সঙ্গে রং মাখলেন মন্ত্রী চন্দ্রনাথ

বোলপুর, ২৫ মার্চ: শুধু রঙের উৎসব বসন্ত নয়, নির্বাচনও জাগ্রত দুয়ারে। সেই রঙের উৎসবে কোথাও আয়োজক হিসেবে, আবার কোথাও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে জনসংযোগ সারলেন তৃণমূল কংগ্রেসের মন্ত্রী থেকে নেতা কর্মীরা। সোমবার বোলপুর পুরসভার বিভিন্ন ওয়ার্ডে এবং রামপুরহাটে চলে রঙের উৎসব। শান্তিনিকেতনের রতনপল্লীতে প্রায় ঘন্টা খানেক আড্ডা দেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। রঙ খেলেন কচিকাচাদের সাথে। একইভাবে রামপুরহাটেও কচিকাচাদের সাথে রঙ খেলেন বিধান সভার ডেপুটি স্পীকার আশীষ বন্দ‍্যোপাধ‍্যায়।

আরও পড়ুন: বিধান শিশু উদ্যানের জমজমাট বসন্তোৎসব

বিশ্বভারতীর প্রাক্তনী হিসেবে এবার বিশ্বভারতী বসন্ত উৎসবের আয়োজন না করায় অখুশি ছিলেন মন্ত্রী। তবে, পুরসভা প্রশাসন যৌথ ভাবে এবং বিভিন্ন সংগঠন ও নেতা কর্মীরা এই আয়োজন করায় দূরদূরান্ত থেকে আগত পর্যটকরা অনেকটাই খুশি বলে তিনি জানান। অন‍্যদিকে, সতীপীঠ কঙ্কালীতলায় এলাকার গ্রাম পঞ্চায়েত উপপ্রধান মহম্মদ ওহিউদ্দিন ওরফে মামন কঙ্কালীতলায় ভিক্ষুক, ভবঘুরে ও সাধুসন্তদের নিয়ে রঙ খেলায় মাতলেন। কঙ্কালীতলা মন্দির প্রাঙ্গণে তিনি ও অন‍্যান‍্যরা “কাঞ্চিদেশ ” রঙ খেলায় সমাজের ব্রাত‍্যদের নিয়ে রঙ খেলায় মাতেন। সামাজিক সংগঠন কাঞ্চিদেশ মাত্র একটাকায় অভাবী মানুষের দুমুঠো খাবারের ব‍্যবস্থা করেন। এদিনও রঙ খেলার পর ভাত, ডাল, আলুপোস্ত ও মাংস খাওয়ানোর ব‍্যবস্থা ছিল।

আরও পড়ুন:      স্কুলকে রাঙিয়ে তুলে দৃশ্য দূষণের বিরুদ্ধে অভিনব প্রতিবাদ,  বসন্ত উৎসবের আগে রঙ খেলায় মাতলেন পড়ুয়ারা

আরও পড়ুন: ‘খেলব হোলি মাস্ক দেব না, তাই কখনও হয়’, সচেতনতার বার্তা নিয়ে বসন্তউৎসবে কচিকাঁচারা
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

হিন্দু দম্পতিরা অন্তত তিনটি করে সন্তান নিন: হিন্দু সমাজকে শক্তিশালী করার ডাক ভাগবতের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বসন্ত উৎসবে কচিকাচাদের সঙ্গে রং মাখলেন মন্ত্রী চন্দ্রনাথ

আপডেট : ২৫ মার্চ ২০২৪, সোমবার