১৭ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ধোনির নাম করে অ্যাকাডেমি, জেলে মিহির দিবাকর

পুবের কলম প্রতিবেদক: ধোনির নাম করে তাকে না জানিয়ে দীর্ঘদিন ধরে ব্যবসা করে কোটি কোটি টাকা উপার্জন করছিলেন মহেন্দ্র সিং ধোনিরই বন্ধু মিহির দিবাকর। একটা সময় ধোনির সঙ্গে তার অংশীদারিতে ব্যবসা ছিল। কিন্তু দীর্ঘদিন সে সম্পর্ক চুকিয়ে এসেছেন মাহি। তারপরেও ধোনির নাম নিয়ে বিভিন্ন জায়গায় অ্যাকাডেমি খুলে কোটি কোটি টাকা উপার্জন করছিলেন মিহির। মহেন্দ্র সিং ধোনি কিছুদিন আগেই এই অভিযোগ করেছিলেন। এবং তিনি বারবার মিহিরকে সাবধান করা সত্ত্বেও মিহির তা কর্ণগোচর করেননি।

এবার ধোনিরই অভিযোগের ভিত্তিতে মিহির দিবাকরকে গ্রেফতার করল পুলিশ। অভিযোগ ছিল জয়পুরে একটি একাডেমী খুলে সেখান থেকে ১৫ কোটি টাকা হাতিয়েছেন তিনি। সেখানে ধোনির নাম ব্যবহার করছিলেন তিনি। নয়ডার বুদ্ধু নগরের কাছ থেকে মিহিরকে গ্রেফতার করেছে জয়পুরের পুলিশ। আপাতত তার ঠিকানা শ্রীঘর।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

৮ ঘন্টার পরিবর্তে ১০ ঘন্টা কাজ করতে হবে শ্রমিকদের, গুজরাট বিধানসভায় পাস বিল

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ধোনির নাম করে অ্যাকাডেমি, জেলে মিহির দিবাকর

আপডেট : ১১ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার