১৭ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

তিনটি অ্য্যাওয়ে গোলে পিএসজিকে হারিয়ে সেমির রাস্তা পরিষ্কার করল বার্সেলোনা

পুবের কলম প্রতিবেদক: লিওনেল মেসি বার্সেলোনা ছেড়ে পিএসজিতে চলে আসার পর কাটালান ক্লাবটির হাল বেশ খারাপ হয়েছিল। ক্লাবের ইউএসপিও কমে গিয়েছিল অনেকটাই। এবার ঠিক একই অবস্থা হচ্ছে প্যারিসের লিগ জয়ী পি এস জি ক্লাবের। মেসি নেই। তিনি অনেক আগেই চলে গিয়েছেন আমেরিকার ইন্টার মিয়ামিতে। কিন্তু প্যারিসের ক্লাবে তারকা ফুটবলারের অভাব নেই। সামনের মরশুমে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসবেন কিলিয়ান এমবাপে।

কিন্তু বর্তমানে তিনি পিএসজিতেই আছেন। ওসমান ডেম্বেলে, অ্যাসেন্সিও সমৃদ্ধ সেই পিএসজি এবার চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ২-৩ গোলে হেরে গেল বার্সেলোনার কাছে। তাও আবার নিজেদের হোম ম্যাচে।
রাফিনা, রবার্ট লেয়ওনডস্কিরা পিএসজির বিরুদ্ধে যে ফুটবল খেললেন তা চ্যাম্পিয়ন্স লিগের দর্শক মনে রাখবেন অনেক দিন। ম্যাচটা বেশ কঠিন ছিল।

শুরু থেকেই দুপক্ষের আক্রমণ প্রতি আক্রমণে জমে উঠেছিল কোয়ার্টার ফাইনালে এই ম্যাচটি। ম্যাচের ৩৭ মিনিটে রাফিনার গোলে এগিয়ে যায় বার্সেলোনা। প্রথমার্ধে ১-০ ফলে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক শুরু করে পিএসজি। ম্যাচের ৪৮ মিনিটে ওসমান ডেম্বেলের গোলে সমতা ফেরায় প্যারিসের ক্লাবটি।

এরপর ম্যাচের ৫০ মিনিটে ভিতিনহা গোল করে এগিয়ে দেন পিএসজিকে। ৬২ মিনিটে রাফিনার গোলে সমতা ফেরায় বার্সা। দুর্দান্ত পিএসজিকে রুখে দিয়ে ৭৭ মিনিটে আন্দ্রেস ক্রিস্টেনশন বার্সেলোনাকে জয় এনে দিলেন। এই জয়ের সঙ্গে আওয়ে ম্যাচে তিন গোল দেওয়ার সুবাদে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে ওঠার রাস্তা অনেকটাই পরিষ্কার করে রাখল জাবির বার্সেলোনা।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

মিড-ডে মিলে অতিরিক্ত ডিম: পড়ুয়াদের পুষ্টিতে বাড়তি জোর রাজ্যের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

তিনটি অ্য্যাওয়ে গোলে পিএসজিকে হারিয়ে সেমির রাস্তা পরিষ্কার করল বার্সেলোনা

আপডেট : ১১ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার