১৭ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শান্ত – মুশফিকরা বাংলাদেশে, শাকিব আমেরিকায়, মুস্তাফিজ ঈদের আনন্দ ভাগ করে নিলেন ভারতে

পুবের কলম প্রতিবেদক: ঠাসা আন্তর্জাতিক ম্যাচের সূচি। তারই মাঝে বাংলাদেশের মুসলিম ক্রিকেটারদের নিয়ম করে রোযা রাখা। আর দীর্ঘ রোযার পর অবশেষে এলো খুশির ঈদ। পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে নিজের নিজের জায়গায় নিজের নিজের পরিবারের সঙ্গে খুশিতে ঈদ কাটালেন বাংলাদেশ ক্রিকেটাররা।

ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত রাজশাহীর ছেলে। আপাতত কয়েকটা দিন ক্রিকেট থেকে বিরতি। আর সেই সুযোগে নিজের পরিবারের সঙ্গে রাজশাহীতে ঈদের ছুটি উপভোগ করলেন বাংলাদেশ ক্রিকেট দলের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। উইকেট কিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম পরিবারের সঙ্গে ঈদ কাটানোর উদ্দেশ্যে চলে গিয়েছিলেন তার নিজস্ব শহর বগুড়াতে।

শান্ত - মুশফিকরা বাংলাদেশে, শাকিব আমেরিকায়, মুস্তাফিজ ঈদের আনন্দ ভাগ করে নিলেন ভারতে

তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, মাহমুদুল হাসান, রশিদ হোসেনরাও নিজের নিজের জেলায় পবিত্র ঈদ-উল-ফিতর পালন করলেন।

সম্প্রতি সৌদি আরবে উমরাহ করতে গিয়েছিলেন বাংলাদেশ অলরাউন্ডার শাকিব আল হাসান। এই মুহূর্তে তিনি রয়েছেন মার্কিন মুলুকে। আর সেখানেই নিজের পরিবারের সঙ্গে পবিত্র ঈদ উৎসব পালন করলেন শাকিব।

এই মুহূর্তে ভারতে রয়েছেন বাংলাদেশের গতিশীল জোরে বোলার মুস্তাফিজুর রহমান। কয়েকদিন আগে তিনি বাংলাদেশ গিয়েছিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপের পাসপোর্ট সংক্রান্ত কিছু কাজে। কিন্তু ফিরে এসে চেন্নাইয়ের হয়ে দুর্দান্ত পারফরমেন্স দিয়েছেন। বৃহস্পতিবার ভারতের মাটিতেই তার ফ্রাঞ্চাইজি চেন্নাই সুপার কিংস এর ক্রিকেটারদের সঙ্গে ঈদের আনন্দে মাতলেন মুস্তাফিজ।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

মিড-ডে মিলে অতিরিক্ত ডিম: পড়ুয়াদের পুষ্টিতে বাড়তি জোর রাজ্যের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

শান্ত – মুশফিকরা বাংলাদেশে, শাকিব আমেরিকায়, মুস্তাফিজ ঈদের আনন্দ ভাগ করে নিলেন ভারতে

আপডেট : ১১ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার