২০ ফেব্রুয়ারী ২০২৬, শুক্রবার, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মাদক কান্ডে গ্রেফতার আরিয়ান, শাহরুখের পরিবারের পাশে সলমন

পুবের কলম ওয়েবডেস্কঃ রবিবার টানা প্রায় ১৬ ঘন্টা জেরার পর এনসিবি অফিসাররা গ্রেফতার করেন বলিউড অভিনেতা শাহরুখ খানের পুত্র আরিয়ান খানকে।

প্রমোদতরীতে বন্ধুদের নিয়ে মাদক পার্টি থেকে এনসিবি আটক করে আরিয়ান সহ আরও ৬ জনকে। এদের মধ্যে ছিলেন দু জন মহিলাও।

শাহরুখ পুত্রের গ্রেফতার হওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে বলিউড তথা মু্ম্বই জুড়ে। এর আগেও অবশ্য বলিউডের তরুণ অভিনেতা সুশান্ত সিং রাজপুতের রহস্য মৃত্যুর মধ্যে দিয়ে বলিউড তারকাদের মাদক যোগের কথা প্রথম প্রকাশ্যে আসে।

তবে শাহরুখের এই খারাপ সময়ে পাশে থেকে সাহস যোগাতে রবিবার রাতেই মন্নতে আসেন সলমন খান। খান পরিবারের পাশে এই সময় দাঁড়াতেই তিনি এসেছেন বলে সংবাদসংস্থা সূত্রে জানা যাচ্ছে। সাদা রঙের রেঞ্জ রোভার গাড়িতে সোমবার রাতের দিকে মন্নতে পৌঁছান তিনি।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

সোশাল মিডিয়ায় কড়াকড়ি: পুলিশ কর্মীদের জন্য নতুন নির্দেশিকা জারি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মাদক কান্ডে গ্রেফতার আরিয়ান, শাহরুখের পরিবারের পাশে সলমন

আপডেট : ৪ অক্টোবর ২০২১, সোমবার