২১ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পদের মর্যাদা ক্ষুণ্ণ করেছেন মোদি, এত নিচুমানের প্রধানমন্ত্রী দেখিনি: মনমোহন সিং

নয়াদিল্লি, ৩১ মে: নরেন্দ্র মোদির ঘৃণা ভাষণ নিয়ে তোপ দাগলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। তিনি বলেন, অতীতে কোনো প্রধানমন্ত্রীই সমাজের একটি নির্দিষ্ট সম্প্রদায়কে টার্গেট করে ঘৃণামূলক ভাষণ দেননি। বিরোধীদেরও টার্গেট করে কখনো অসংসদীয় শব্দ উচ্চারণ করেননি। মোদিকে তোপ দেগে প্রাক্তন প্রধানমন্ত্রী বলেন, ‘উনি (মোদি) যেভাবে অসংসদীয় এবং নিচুমানের কথা বলেছেন তা বলার নয়। ওনার ভাষণের আদ্যোপান্ত ভাষা ছিল একটি নির্দিষ্ট সম্প্রদায় এবং বিরোধীদের নিশানা করে। ওরা আমার সম্পর্কেও ভুল বক্তব্য দিয়েছে।’

আগামী ১ জুন শেষ দফার ভোটের আগে দেশবাসীর উদ্দেশে লেখা এক খোলা চিঠিতে মনমোহন সিং বলেন, “এবারের ভোট প্রচার খুব ভালোভাবে দেখছিলাম। মোদি সারাক্ষণ জঘন্য ঘৃণাভাষণ দিয়ে গিয়েছেন। যা অত্যন্ত বিভাজনের রাজনীতি। মোদি হলেন দেশের প্রথম প্রধানমন্ত্রী যিনি ওই পদের মর্যাদাকে নিচে নামিয়েছেন। প্রধানমন্ত্রী পদের মর্যাদার যে গুরুত্ব তা ক্ষুণ্ণ করেছেন। দেশের আর কোনো প্রধানমন্ত্রী এতটা হীন ছিলেন না।” এরপরই তিনি স্পষ্ট করে জানান, আমি জীবনে কোনোদিন এক সম্প্রদায়ের সঙ্গে অন্যদের আলাদা করে দেখিনি। বিজেপি ঘৃণাতেই ওরা অভ্যস্ত।

আরও পড়ুন: ‘মনমোহনের কাছে দেশ ঋণী’, প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রশংসায় গড়করি

আরও পড়ুন: রাষ্ট্রপতি উপনির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, হুইল চেয়ারে এলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং

শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আবেদন জানিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী বলেন, আমি হাত জোড় করে আপানাদের প্রত্যেককে ভালবাসা, শান্তি, ভ্রাতৃত্ব এবং সম্প্রীতির সুযোগ দেয়ার জন্য আবেদন করছি। আমি পঞ্জাবের প্রতিটি ভোটারকে উন্নয়ন এবং সমন্বিত অগ্রগতির জন্য ভোট দেয়ার আবেদন জানাচ্ছি। একমাত্র কংগ্রেসই একটি বৃদ্ধি-ভিত্তিক প্রগতিশীল ভবিষ্যত নিশ্চিত করতে পারে, যেখানে গণতন্ত্র এবং সংবিধান সুরক্ষিত থাকবে।

প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

একের পর এক দেশে ট্রাম্পের শুল্ক চাপানোর সিদ্ধান্তকে ‘অবৈধ’ ঘোষণা করল যুক্তরাষ্ট্রের সুপ্রিমকোর্ট

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পদের মর্যাদা ক্ষুণ্ণ করেছেন মোদি, এত নিচুমানের প্রধানমন্ত্রী দেখিনি: মনমোহন সিং

আপডেট : ৩১ মে ২০২৪, শুক্রবার