১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভয়ংকর কাণ্ড ভাঙরে, চায়ের দোকানে থেকে উদ্ধার প্রৌঢ়ের গলাকাটা দেহ

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: মঙ্গলবার সকালে ভয়ংকর কাণ্ড। দোকান থেকে উদ্ধার প্রৌঢ়ের গলা কাটা দেহ। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল ভাঙড়ের শাকসা এলাকায়। কেন এই হত্যাকাণ্ড? নেপথ্যে কে বা কারা? জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, মৃতের নাম জব্বর মোল্লা। বয়স ৫৫ বছর। দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের শাকসা এলাকায় শ্বশুরবাড়িতে থাকতেন তিনি। সেখানে চায়ের দোকান চালাতেন। রাতে ওই দোকানেই ঘুমোতেন তিনি। অন্যান্যদিনের মতোই সোমবার রাতে দোকানেই ঘুমিয়েছিলেন জব্বর মোল্লা।

মঙ্গলবার সকালে পরিবারের সদস্যরা দেখেন, দোকানের ভিতর পড়ে তাঁর গলা কাটা দেহ। রক্তে ভেসে যাচ্ছে দোকান।ঘটনাটি জানাজানি হতেই প্রবল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর দেওয়া ভাঙড় থানায়।

Read more: হজের টাকা ৩১ অক্টোবর পর্যন্ত জমা করা যাবে

ইতিমধ্যেই দেহ উদ্ধার করে আজই ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। কে বা কারা এর নেপথ্যে রয়েছে? মৃত প্রৌঢ়ের সঙ্গে কারও কোনও অশান্তি ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।আর এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

দীর্ঘকালীন সম্পর্কে বিচ্ছেদ মানেই ধর্ষণ নয়: পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ভয়ংকর কাণ্ড ভাঙরে, চায়ের দোকানে থেকে উদ্ধার প্রৌঢ়ের গলাকাটা দেহ

আপডেট : ২২ অক্টোবর ২০২৪, মঙ্গলবার