১৭ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জুনিয়ার লিগে মহামেডানকে হারাল মোহনবাগান

পুবের কলম প্রতিবেদকঃ ডার্বি হোক বা মিনি ডার্বি, মোহনবাগানের জয় এখন কার্যত নিশ্চিত। ফের সেটা প্রমাণ হল মঙ্গলবার। এ দিন অনূর্ধ্ব-১৫ এআইএফএফ জুনিয়ার লিগে মোহনবাগান ৫-০ গোলে উড়িয়ে দিল মহামেডানের জুনিয়ার দলকে।

হ্যাটট্রিক সহ চারটি গোল করেন রাজদীপ পাল। অন্য গোলটি করনে ঐশিক রায় চৌধুরি। সবুজ মেরুন ফুটবলাদের কাছে গোলের আরও সুযোগ এসেছিল। সেগুলির সদব্যবহার করতে পারলে, সাদা-কালো ব্রিগেডকে আরও বড় লজ্জার সামনে পড়তে হত। মহামেডানের ছোটরাও পালটা আক্রমনে কয়েকটি সুযোগ তৈরি করেছিল, তবে একটিও কাজে লাগাতে পারেনি তারা।

প্রসঙ্গত, কয়েকদিন আগেই অনূর্ধ্ব-১৫ জুনিয়ার লিগে মোহনবাগান ৪-২ গোলে হারিয়েছে ইস্টবেঙ্গলকে। সেই ম্যাচেও হ্যাটট্রিক করেছিলেন রাজদীপ। অর্থাৎ পরপর দুটি ডার্বিতে হ্যাটট্রিক করলেন রাজদীপ।

https://puberkalom.com/al-nasr-signs-new-deal-with-40-year-old-ronaldo/

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জুনিয়ার লিগে মহামেডানকে হারাল মোহনবাগান

আপডেট : ১১ ফেব্রুয়ারী ২০২৫, মঙ্গলবার