পুবের কলম প্রতিবেদক: অবশেষে রাজনীতিতে যোগ দিলেন রিয়াল মাদ্রিদ ও আর্সেনালের প্রাক্তন তারকা ফুটবলার মেসুট ওজিল। তবে নিজের জন্মভূমি জার্মানি নয়, তুরস্কের রাজনীতিতে পা রাখলেন এই তারকা মিডফিল্ডার। প্রাক্তন জার্মান তারকা ফুটবলার তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টিতে (একেপি) নাম লেখালেন। আঙ্কারায় অনুষ্ঠিত এক কংগ্রেসে একেপির কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য হলেন ওজিল। ২০০২ সাল থেকে তুরস্কে শাসনকারী রক্ষণশীল দলের প্রধান হিসেবে এবারেও নবমবারের মতো পুনর্নির্বাচিত হয়েছেন এরদোগান। তার মধ্যে নিজের দলে ওজিলের মতো তারকাকে টেনে দেশের মানুষকে তিনি রীতিমতো অবাক করলেন। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ওজিলের জনপ্রিয়তা তুরস্কে বেশ ভালো, যেটা এরদোগানের দলের জন্য ইতিবাচক হতে পারে।
২০১৪ বিশ্বকাপে জার্মানির শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ওজিল। ক্লাব ফুটবলে রিয়াল মাoিদ ও আর্সেনালের হয়ে দীর্ঘদিন সফল্যের সঙ্গে ফুটবল খেলেন। ২০১৮ সালে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ তুলে তিনি জাতীয় দল থেকে অবসর নেন। যা নিয়ে সেই সময় তুমুল বিতর্ক তৈরি হয়। এরদোগানের ঘনিষ্ঠ হওয়ার কারণে ওজিল জার্মানদের চোখের বালি হয়ে ওঠেন। যার ফলে তাকে নাকি প্রতিনিয়ত জার্মানি দলের অ¨রে অপদস্থ হতে হচ্ছিল। তার প্রতি হওয়া বিমাতৃসূলভ আচরণের জন্য ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয় জার্মান সরকার। পরবর্তীতে ওজিল জার্মানি ত্যাগ করেন। তুরস্কে ফিরে ক্লাব ফুটবলে খেলেন কিছুদিন। ২০২৩ সালে ওজিল সবধরনের ফুটবল থেকে অবসর নেন। এ সবের মধ্যে ওজিলের তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের সঙ্গে দারুণ একটা সম্পর্ক গড়ে ওঠে। এরদোগানের কাছের মানুষ হয়ে ওঠার সুবাদে ২০১৯ সালে তিনি বিয়ে করেন প্রাক্তন মিস তুরস্ক আমিন গুলসকে। অবশেষে সেই ওজিল এবার ফুটবলের মাঠ ছেড়ে উঠে পড়লেন তুরস্কের রাজনীতির মঞ্চ কাঁপাতে।
১৭ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
তুরস্কের রাজনীতিতে মেসুট ওজিল, যোগ দিলেন এরদোগানের দলে
-
সুস্মিতা - আপডেট : ২৬ ফেব্রুয়ারী ২০২৫, বুধবার
- 215
ট্যাগ :
Erdogan's team Mesut Ozil Recep Tayyip Erdoğan stanbul Başakşehir Futbol Kulübü Turkish politics
সর্বধিক পাঠিত





























