পুবের কলম ওয়েবডেস্ক : আইএসএলে গত রবিবার ওড়িশা এফসিকে হারিয়ে লিগ শিল্ড জয় নিশ্চিত করেছে মোহনবাগান। ২২টি ম্যাচ থেকে ৫২ পয়েন্ট পাওয়া মোলিনা ব্রিগেডের বাকি রয়েছে দুটি ম্যাচ। তার মধ্যে দ্বিতীয় তথা শেষ ম্যাচটি সবুজ মেরুন ব্রিগেড খেলবে আগামী ৮ মার্চ, শনিবার এফসি গোয়ার বিরুদ্ধে। প্রতিযোগিতার আয়োজক এফএসডিএল ওই দিনই বাগান ফুটবলারদের হাতে লিগ শিল্ড ট্রফি তুলে দেবে। গোয়া ম্যাচের পরে বাগান গোলরক্ষক বিশাল কাইথের হাতে বিশেষ পুরস্কার তুলে দেওয়া হবে। এ দিকে, আইএসএলের ফাইনাল কলকাতায় আয়োজনের চেষ্টা করছে এফএসডিএল। কারন এ বারও মোহনবাগানের ফাইনালে খেলার সম্ভাবনা প্রবল।
ওড়িশাকে হারানোর পরে দু ‘ দিন ফুটবলারদের ছুটি দিয়েছিলেন বাগান কোচ মোলিনা। আজ বুধবার থেকে ফের অনুশীলন শুরু হয়েছে। মোলিনার এখন লক্ষ্য, বাকি দুটি ম্যাচ জিতে লিগ শেষ করা। তিনি বলেন, পয়েন্ট তালিকায় নিজেদের এমন জায়গায় নিয়ে যেতে চাই, যেখানে আমাদের কেউ ধরতে না পারে।
০৮ ফেব্রুয়ারী ২০২৬, রবিবার, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
আইএসএলের ফাইনাল সম্ভবত কলকাতায়
-
সুস্মিতা - আপডেট : ২৬ ফেব্রুয়ারী ২০২৫, বুধবার
- 372
সর্বধিক পাঠিত



























