পুবের কলম ওয়েবডেস্ক: ৮৪ বছর বয়সে প্রয়াত হয়েছেন ভারতের পাক্তন রঞ্জি ক্রিকেটার পদ্মাকর শিভালকর। পাশাপাশি ভারতীয় ক্রিকেটের ম্যানেজার দেবরাজের মা-ও প্রয়াত হয়েছেন। তিনিও ফিরে এসেছেন দেশে। আর তাঁদের প্রতি শ্রদ্ধা জানাতেই অষ্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে কালো আর্ম ব্যান্ড পরে মাঠে নামলেন ভারতীয় ক্রিকেটাররা। পদ্মাকর শিভালকর ছিলেন রঞ্জি ট্রফির ইতিহাসে কিংবদন্তি বোলার। মুম্বইয়ের হয়ে তিনি ঘরোয়া ক্রিকেট খেলেছেন পঞ্চাশের দশকে। ভারতের ঘরোয়া ক্রিকেটে তাঁর নামের পাশে রয়েছে ৫৮৯টি উইকেট। ১২৪টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন তিনি। তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড তাঁদের নিজেদের সাইটে লিখেছে পদ্মাকর শিভালকরের মৃত্যুতে আমরা শোকাহত। বাঁ হাতি স্পিনার হিসেবে তিনি ছিলেন কিংবদন্তি। তাঁর মতো স্কিল ও ক্রিকেটের প্রতি উৎসর্গীকৃত প্রাণ ভারতীয় ক্রিকেটে খুব কমই রয়েছে।’
১৭ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
শিভালকরের প্রতি শ্রদ্ধা জানাতে কালো আর্ম ব্যান্ডে খেললেন বিরাটরা
-
সুস্মিতা - আপডেট : ৪ মার্চ ২০২৫, মঙ্গলবার
- 231
সর্বধিক পাঠিত




























