টিন প্রামাণিক, মালদা: এবার মালদায় সন্ধান মিলল ভুতুড়ে ভোটারের। একটা- দুটো নয়, মোট তিনজন ভুতুড়ে ভোটারের সন্ধান মিলল ইংরেজবাজার পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের ১৫১ নম্বর বুথে। এসব ভোটারের কেউ ইংরেজবাজার শহরের ১৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নন। ভুতুড়ে ভোটার কান্ডে মিলল বিহার যোগ। মালদা শহরে যে তিনজন ভুতুরে ভোটারের নাম মিলেছে তাদের নাম বিহারের ভোটার তালিকাতেও রয়েছে। কিভাবে একই ব্যক্তির নাম দুই জায়গায় থাকলো তা নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল কংগ্রেসের মালদা জেলা মুখপাত্র আশিস কুন্ডু। এদিন মালদা জেলা মুখপাত্র আশীষ কুন্ডু ইংরেজবাজার শহরের ১৮ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা পরীক্ষা করেন। সেই সময়ই এই তিন ভুতুড়ে ভোটারের সন্ধান মেলে। ইংরেজবাজার পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের ১৫১ নম্বর অংশে ভুতুড়ে ভোটারের সন্ধান মেলায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন আশিস কুণ্ডু। সংবাদমাধ্যমকে তিনি জানান, ইংরেজবাজার শহরের ১৮ নম্বর ওয়ার্ডের ১৫১ নম্বর বুথে ভুতুড়ে ভোটারের সন্ধান মিলেছে। এই ঘটনায় নির্বাচন কমিশনকেই দায়ী করেছেন তিনি।
২৮ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
সর্বধিক পাঠিত

































