২৩ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মিরিকে খাদে পড়ল যাত্রীবোঝাই পর্যটকের গাড়ি, মৃত দুই আহত একাধিক

পুবের কলম, ওয়েবডেস্ক: মিরিকের গয়াবাড়িতে ভয়াবহ দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল যাত্রীবোঝাই পর্যটকের গাড়ি। ঘটনায় মৃত্যু হয়েছে দুই পর্যটকের। আহত একাধিক। আতঙ্কিত অন্যান্য পর্যটকরা।

আরও পড়ুন: সফরসূচিতে বদল, শনির রাতেই দুবাই হয়ে লন্ডন যাচ্ছেন মুখ্যমন্ত্রী

আরও পড়ুন: উত্তরাখণ্ডে ভয়াবহ পথ দুর্ঘটনা: নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল বাস, দুই মহিলাসহ মৃত ৩

পর্যটক বোঝাই গাড়িটি সুখিয়া থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল বলে খবর। মিরিকের গয়াবাড়ির কাছে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খাদে পড়ে যায়। দুর্ঘটনায় মৃত এক পর্যটকের নাম তারকি লামা। সিমিনা এলাকার বাসিন্দা। বাকিদের পরিচয় এখনও জানা যায়নি।

আরও পড়ুন: দুর্ঘটনার কবলে রাষ্ট্রপতির কপ্টার, বড়সড় বিপদের হাত থেকে রক্ষা

বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। স্থানীয়দের সাহায্যে পর্যটকদের উদ্ধার করে পুলিশ। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ২ জনকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বাকিরা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। কীভাবে দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন: পর্যটকদের সুন্দরবনে বেড়ানোর নিরাপত্তা সুনিশ্চিত করতে পদক্ষেপ গ্রহণ সরকারের

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

সর্বোচ্চ নেতা খামেনিকে হত্যা সহ ইরানে ব্যাপক হামলার ছক ট্রাম্পের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মিরিকে খাদে পড়ল যাত্রীবোঝাই পর্যটকের গাড়ি, মৃত দুই আহত একাধিক

আপডেট : ২২ মার্চ ২০২৫, শনিবার