২৩ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আত্মহত্যাই করেছেন সুশান্ত সিং, প্রমাণ না থাকায় মামলা বন্ধ করল সিবিআই

পুবের কলম, ওয়েবডেস্ক: আত্মহত্যাই করেছিলেন বলি অভিনেতা সুশান্ত সিং রাজপুত, এমনটাই জানিয়ে দিল সিবিআই। শুক্রবার বান্দ্রা আদালতে রিপোর্ট পেশ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মামলার পরবর্তী শুনানি ৮ এপ্রিল। পাঁচ বছর আগে ২০২০-র ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় অভিনেতার দেহ। সেই সময় সুশান্তর মৃত্যু ঘিরে তৈরি হয়েছিল ধোঁয়াশা। এদিন মুম্বইয়ের আদালতে সিবিআই এই মামলার অন্তিম রিপো্র্ট জমা দিল।

আরও পড়ুন: স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক! গোটা পরিবারকে শেষ করতে এলোপাথাড়ি গুলি বিজেপি নেতার

আরও পড়ুন: এক হাজার কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগ: কলকাতার একাধিক জায়গায় সিবিআইয়ের তল্লাশি অভিযান

প্রসঙ্গত, বান্দ্রার নিজের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের দেহ। খুন না আত্মহত্যা তা নিয়ে ওঠে প্রশ্ন। অভিনেতার মৃত্যু নিয়ে জলঘোলাও হয় বিস্তর। অবশেষে অভিনেতার মৃত্যুর রিপোর্ট জমা দিল সিবিআই। সুশান্ত সিং রাজপুত আত্মহত্যাই করেছিলেন জানিয়ে দিল কেন্দ্রীয় এজেন্সি।

আরও পড়ুন: উন্নাও গণধর্ষণকাণ্ডের মূল অভিযুক্তের জামিন, হাইকোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে সিবিআই

সুশান্তকে খুন করা হয়েছে বলে অভিযোগ দায়ের করেছিলেন অভিনেতার বাবা। সুশান্তর প্রেমিকা অভিনেতা রিয়া চক্রবর্তী এবং তাঁর পরিবারের বিরদ্ধে অভিযোগ দায়ের করা হয়। সেই সময় হাজতবাসও হয় রিয়া ও তাঁর ভাইয়ের। প্রাথমিক ভাবে আত্মহত্যা বলেই জানিয়েছিল মুম্বই পুলিশ। চুড়ান্ত রিপোর্টে সেই বিষয়ে সিলমোহর দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তদন্তে খুন বা মাদক সংক্রান্ত কোনও তথ্যও উঠে আসেনি বলে খবর।

আরও পড়ুন: আত্মঘাতী আইপিএস, রাজ্য পুলিশের ডিজিকে ছুটিতে পাঠাল হরিয়ানা সরকার

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

মালদহে উদ্ধার বিপুল পরিমাণ বিদেশি মাদক: পুলিশের জালে দুই আন্তঃরাজ্য পাচারকারী

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আত্মহত্যাই করেছেন সুশান্ত সিং, প্রমাণ না থাকায় মামলা বন্ধ করল সিবিআই

আপডেট : ২৩ মার্চ ২০২৫, রবিবার