১৭ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
Iftar meal held at Aston's Villa's football stadium

অ্যাস্টন ভিলা ফুটবল স্টেডিয়ামে আয়োজিত ইফতার অনুষ্ঠানে হাজির ৪০০জন

ফুটবল স্টেডিয়ামে আয়োজিত ইফতার অনুষ্ঠানে হাজির ৪০০জন

পুবের কলম প্রতিবেদক: প্রতিবারের মতো এবারের পবিত্র রমযান মাসে নিজেদের ফুটবল স্টেডিয়ামে ইফতার অনুষ্ঠান আয়োজন করল ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম সেরা ক্লাব অ্যাস্টন ভিলা। তাদের কমিউনিটি ইফতারে প্রায় ৪০০ জন পুরুষ-মহিলা অংশগ্রহণ করেছেন। অ্যাস্টন ভিলা পার্কের ঐতিহাসিক ‘হোল্ট অ্যান্ড স্ট্যান্ড ওপেন ইফতার’ নামে অনুষ্ঠানে স্থানীয় সম্প্রদায়ের সদস্যরা একত্রিত হয়ে ইফতার করেন।

সেটি ছিল বিনামূল্যের ইফতার অনুষ্ঠান আয়োজন করা দাতব্য ইসলামিক সংস্থা রমযান টেন্ট-এর প্রজেক্ট। গোটা রমযান মাস জুড়ে ইংল্যান্ডের যেখানে মুসলিমরা প্রতিদিন ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত রোযা রাখেন, এমন বিভিন্ন জায়গায় গিয়ে ইফতার আয়োজন অনুষ্ঠান পরিচালনা করে থাকে তারা।

♦ কলকাতা নাইট রাইডার্সের বেশিরভাগ ক্রিকেটার বেটিংয়ে আসক্ত: রমনদীপ

এমন একটি অনুষ্ঠান আয়োজন করে অ্যাস্টন ভিলার ইডিআই প্রধান স্যাম ঘাটাওরা বলেন, ‘আমাদের ক্লাবটি সবার জন্য অতিথিপরায়ণ পরিবেশ তৈরি করতে চায়। ভাগ করে খাবারের মাধ্যমে রমযানের চেতনা উদযাপন করে অ্যাস্টন ভিলা সকল সংস্কৃতির জন্য একটি আদর্শ স্থান তৈরি করতে চায়। রমযানের শিক্ষা ও মূল্যবোধকে সম্মান জানাতে এই আয়োজনের মাধ্যমে ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়ায় আমাদের মূল লক্ষ্য।’

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

হরমুজ প্রণালীতে ইরানের সামরিক মহড়া শুরু, বাড়ছে আঞ্চলিক উত্তেজনা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

Iftar meal held at Aston's Villa's football stadium

অ্যাস্টন ভিলা ফুটবল স্টেডিয়ামে আয়োজিত ইফতার অনুষ্ঠানে হাজির ৪০০জন

আপডেট : ২৮ মার্চ ২০২৫, শুক্রবার