পুবের কলম, ওয়েবডেস্ক : শুক্রবার সুন্দরবনের পাথরপ্রতিমা ব্লকের দিগম্বরপুর অঙ্গীকার ক্লাবে শিশু সুরক্ষা নিয়ে সচেতনতা শিবির হয়ে গেল ।এদিন উপস্থিত প্রায় সব বক্তাদের মুখেই অভিযোগকারী পাওয়া যায় না বলে প্রশ্ন তোলা হয়। অভিযোগকারীর নিরাপত্তা নিয়েও এদিন প্রশ্ন তোলা হয়। শুক্রবার শিবিরে উপস্থিত ছিলেন পাথরপ্রতিমার বিধায়ক সমীর কুমার জানা, মন্দির বাজারের সি.আই তিতাস মিত্র, ঢোলাহাট থানার আইসি দেবাশিস রায়, পাথরপ্রতিমার সিডিপিও সঞ্জয় সাহা সহ আরও অনেকে।
আরও পড়ুন: ফুটবল টুর্নামেন্টে মুসলিম খেলোয়াড় নিষিদ্ধ, বিতর্কে প্রত্যাহার নির্দেশ
মূলত অল্প বয়সে বিবাহ বন্ধের উপর জোর দেওয়া হয় এদিনের শিবিরে।এছাড়া পকসো আইনের সুফল এবং কুফল নিয়ে আলোচনা করা হয়।নাবালিকা মেয়েদের ওপর অত্যাচার, ভালোবাসার ফাঁদে ফেলে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে পাচারের বিষয়ে আলোকপাত করা হয়।এদিন বিধায়ক সমীর কুমার জানা বলেন, “পাথরপ্রতিমা ব্লকের কোথাও যদি অভিযোগকারীর ওপরে হুমকি আসে, তাহলে তিনি দায়িত্ব নিয়ে তাঁর পাশে থাকবেন। এদিনের অনুষ্ঠানে চাইল্ড লাইন সংগঠনের বিভিন্ন আধিকারিকরা উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন দিগম্বরপুর অঙ্গীকার ক্লাবের বিভিন্ন প্রতিনিধি, আইসিডিএস কর্মী এবং স্বাস্থ্য দফতরের বিভিন্ন প্রতিনিধিরা।



























