১৭ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ম্যালেরিয়ায় আক্রান্ত রাজ্যপাল জগদীপ ধনকড়,চিকিৎসাধীন দিল্লির বঙ্গভবনে

পুবের কলম ওয়েবডেস্কঃ ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। দিল্লির বঙ্গভবনে তিনি চিকিৎসাধীন আপাতত এমনটাই জানা যাচ্ছে।

বিগতকয়েক দিন ধরেই  জ্বরে আক্রান্ত ছিলেন রাজ্যল, তাঁর শরীর ভালো যাছিলনা। এরপর রক্তপরীক্ষার পর জানা যায় তিনি আক্রান্ত হয়েছেন ম্যালেরিয়ায়।

আরও পড়ুন: বঙ্গভবনের বদলে সংসদ ভবনে শপথগ্রহণ অনুষ্ঠান, বিকেল ৪ টেয় প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন তারেক রহমান

দিন তিনেক আগেই দিল্লি যান রাজ্যপাল জগদীপ ধনকড়। তবে তাঁর শরীরটা মোটেও ভালো যাচ্ছিলনা। জ্বর এবং দুর্বলতা ছিল তাঁর। শেষমেস শনিবার তাঁর রক্তপরীক্ষা করা হয়। এরপর রিপোর্ট আসলে দেখা যায় ধনকড় আক্রান্ত হয়েছেন ম্যালেরিয়ায়।

আরও পড়ুন: “সুবিধামত সময়ে রাজভবনে আসুন” মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন রাজ্যপাল

বাংলায় উৎসবের মরসুমের রাজ্যপাল গিয়েছিলেন উত্তরবঙ্গে ছুটি কাটাতে।সেখান থেকেই বাগডোগরা হয়ে সোজা দিল্লি উড়ে যান তিনি। জানা যাচ্ছে তিনি তখন সুস্থই ছিলেন।

আরও পড়ুন: কমছেনা জ্বর,এইমসে ভর্তি করা হল রাজ্যপাল জগদীপ ধনকড়কে

এরপর গত শুক্রবার তাঁর জ্বর আসে।শনিবার জ্বর বেশি থাকার জন্য শারিরীক দুর্বলতা থাকায় তাঁর রক্ত পরীক্ষা করা হয়। সেখানেই জানা যায় ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন তিনি।

এই মুহুর্তে দিল্লির বঙ্গভবনে চিকিৎসা চলছে তাঁর। রাজ্যপালের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল বলেই জানা যাচ্ছে।  

তবে উত্তরবঙ্গ থেকেই তিনি ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন নাকি দিল্লিতে যাওয়ার পর তিনি আক্রান্ত হয়েছেন তা নিয়ে কিন্তু ধোঁয়াশা থেকেই যাচ্ছে।

গোটা দেশজুড়েই বাড়ছে ডেঙ্গি- ম্যালেরিয়ার প্রকোপ। করোনা অতিমারীর আবহে চিকিৎসকদের কপালে ভাঁজ ফেলছে ডেঙ্গি এবং ম্যালেরিয়ার মত  জীবাণু বাহিত অসুখও। তার থেকে রেহাই মিলনা স্বয়ং রাজ্যপালেরও।

সর্বধিক পাঠিত

৮ ঘন্টার পরিবর্তে ১০ ঘন্টা কাজ করতে হবে শ্রমিকদের, গুজরাট বিধানসভায় পাস বিল

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ম্যালেরিয়ায় আক্রান্ত রাজ্যপাল জগদীপ ধনকড়,চিকিৎসাধীন দিল্লির বঙ্গভবনে

আপডেট : ২৪ অক্টোবর ২০২১, রবিবার