২২ ফেব্রুয়ারী ২০২৬, রবিবার, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শিক্ষকের মারে দৃষ্টিশক্তি হারাল এক খুদে পড়ুয়া, কর্নাটকের সরকারি স্কুলের ঘটনা

পুবের কলম, ওয়েবডেস্ক: শিক্ষকের মারে দৃষ্টিশক্তি হারাল ছয় বছরের এক পড়ুয়া। ঘটনাটি ঘটেছে কর্নাটকের চিক্কাবল্লাপুরে। এক বছর আগে ক্লাসচলাকালীন এক শিক্ষক ওই পড়ুয়াকে লক্ষ করে লাঠি ছুড়ে মারে বলে অভিযোগ। মঙ্গলবার এই ঘটনায় শিক্ষক-সহ পাঁচজনের বিরুদ্ধে পুলিশ মামলা দায়ের করেছে। চিন্তামণি তালুকের একটি সরকারি স্কুলে পড়ত ছয় বছরের যশবন্ত। গত বছর ৬ মার্চ মাসে ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে খবর, পড়ুয়াদের সামলানোর সময় ওই শিক্ষক কয়েকজনের দিকে লাঠি ছুড়ে মারেন। যশবন্তের ডান চোখে লাঠির আঘাত লাগে এবং চোখ ক্ষতিগ্রস্ত হয়। প্রাথম দিকে পড়ুয়ার মা-বাবা আঘাতের গভীরতা ঠিক করে বুঝে উঠতে পারেননি। কিছুদিন পর শিশুটির অবস্থার অবনতি হলে মা-বাবা একজন চক্ষু বিশেষজ্ঞের কাছে বাচ্চাটিকে নিয়ে যায়। ওই চিকিৎসক তাঁদের জেলা হাসপাতালে রেফার করেন।

আরও পড়ুন:  স্কুলে ফি বৃদ্ধি নিয়ে বিজেপিকে তোপ অতিশীর, অভিভাবকদের ওপর লুটপাট চলচ্ছে নিশানা

আরও পড়ুন: রাজ্যের সঙ্গে সংঘাত চরমে, তামিলনাড়ুতে বিধানসভা ছেড়ে বেরিয়ে গেলেন রাজ্যপাল!

এরপর যশবন্তকে বেঙ্গালুরু ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গত বছরের ডিসেম্বরে ওই খুদে পড়ুয়ার চোখে দু’টি অস্ত্রোপচারও করা হয়। তারপরেও অবস্থার উন্নতি না হলে বাচ্চাটিকে বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার ডাক্তাররা পরীক্ষা করে জানায়, শিশুটি ডান চোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছে, পুলিশ সূত্রে খবর। রবিবার সন্ধ্যায় পড়ুয়ার মা-বাবা এবং স্থানীয়রা বাটলাহাল্লি থানার বাইরে বিক্ষোভ দেখায়। এর পর পুলিশ শিক্ষক-সহ আরও পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করে। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, “শিশুটির বাবা-মায়ের অভিযোগের ভিত্তিতে,  ভারতীয় ন্যায় সংহিতার ধারায় শারীরিক নির্যাতন এবং জুভেনাইল অ্যাক্টে মামলা দায়ের করা হয়েছে।”

আরও পড়ুন: সরকারি-বেসরকারি বিভিন্ন স্কলারশিপে শুরু হচ্ছে আবেদন

আরও পড়ুন: আন্দোলন না করে স্কুলে ফিরুন চাকরি হারা শিক্ষকরা, আর্জি ফিরহাদের

ট্যাগ :
সর্বধিক পাঠিত

এসআইআর কাজের সময়সীমা নিয়ে উদ্বেগ, ‘এত কম সময়ে শেষ হবে তো?’ প্রধান বিচারপতি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

শিক্ষকের মারে দৃষ্টিশক্তি হারাল এক খুদে পড়ুয়া, কর্নাটকের সরকারি স্কুলের ঘটনা

আপডেট : ৮ এপ্রিল ২০২৫, মঙ্গলবার