২৮ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সংঘর্ষ বিরতি লঙ্ঘন পাকিস্তানের: বিদেশ সচিব

পুবের কলম, ওয়েবডেস্ক: রাতে ফের সাংবাদিক বৈঠক করলেন বিদেশসচিব বিক্রম মিশ্রি। তিনি জানান, ”ডিজিএমও স্তরে হওয়া সংঘর্ষবিরতি চুক্তি ভেঙে কয়েকঘণ্টার মধ্যেই ভারতে হামলা চালিয়েছে পাকিস্তান। এটা বিশ্বাসভঙ্গ ও চুক্তিভঙ্গ। সেনা পরিস্থিতির দিকে সর্বদা নজর রাখছে। ”

শনিবার বিকালে বিদেশ সচিব জানান বিকাল ৫টা থেকে যুদ্ধবিরতি ঘোষণা হয়েছিল। বেলা সাড়ে তিনটে নাগাদ পাকিস্তানের তরফে সংঘর্ষ বিরতির জন্য ফোন আসে। তারপর এই সিদ্ধান্ত বলে জানান বিদেশ সচিব বিক্রম মিশ্রি। কিন্তু সংঘর্ষ বিরতির কয়েক ঘণ্টার মধ্যেই তার লঙ্ঘন করে শ্রীনগরে আক্রমণ চালায়। তার পাল্টা জবাব দেওয়া হবে বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক।

আরও পড়ুন: অপারেশন সিঁদুর শুধুমাত্র ‘ট্রেলার’ ছিল, আমরা সর্বদা ‘সবক’ শেখাতে প্রস্তুত: হুঁশিয়ারি সেনাপ্রধানের

এদিন দু’দেশের ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশন স্তরে আলোচনার পর বিকেল পাঁচটা থেকে সংঘর্ষ বিরতি চালু হয়েছে। সংবাদ সংস্থা জানাচ্ছে, সংঘর্ষ বিরতি ঘোষণার পর অমৃতসরের স্বর্ণ মন্দিরে ফের আলো জ্বালানো হয়েছে রাতে। কিন্তু কিছু পর সীমান্তের ওপার থেকে একাধিক হামলা হয়েছে বলে জানিয়েছে সেনা।

আরও পড়ুন: জীবদ্দশায় ভারত-পাকিস্তান টেস্ট সিরিজ দেখে যেতে চাই : আক্রম

বিদেশ সচিব জানিয়েছেন সেনা এদিনের পরিস্থিতি মোকাবিলা করেছে। এদিকে সেনার হোয়াইট নাইট কর্প সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে যে নাগরোটায় সেনার একটি ঘাঁটিতে সন্দেহজনক ঘোরাফেরা দেখা যায়। সজাগ সেনা কর্মীরা তৎপর ছিলেন। এক সেনা কর্মী সামান্য আহত হয়েছেন।

আরও পড়ুন: পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসের উল্লেখ নেই এসসিও-র নথিতে, স্বাক্ষর করলেন না রাজনাথ সিং

সর্বধিক পাঠিত

একই নথি জমা দিয়ে ভাইয়ের নাম এপ্রুভ, ডিলিট বোনের নাম: ক্ষোভ বংশীহারী ব্লকে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সংঘর্ষ বিরতি লঙ্ঘন পাকিস্তানের: বিদেশ সচিব

আপডেট : ১০ মে ২০২৫, শনিবার