১১ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
Operation Sindoor

ভারতের হামলায় ধ্বংস পাক বিমান, নিহত ৪০ সেনা: নয়াদিল্লির লক্ষ্য অর্জন বললেন ডিজিএমও

পুবের কলম, ওয়েবডেস্ক: পাকিস্তানের চোখ রাঙ্গানি কড়া জবাব দিয়েছে ভারত। পাক সেনাবাহিনীর সামরিক স্থাপনাগুলিতে হামলা চালিয়েছে ভারতীয় সেনা। গুড়িয়ে দেওয়া হয়েছে বেশকিছু সামরিক ঘাঁটি। রবিবার এক সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই। তিনি বলেন, ভারতের বিমান হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পাকিস্তান সেনাবাহিনীর সামরিক ঘাঁটি। দেশটির রাজধানী ইসলামাবাদের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলিতেও হামলা চালিয়ে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। পাক যুদ্ধ বিমান ধ্বংস করা হয়েছে।

সামরিক অভিযানের মহাপরিচালক (ডিজিএমও) দাবি করেন, ভারতের হামলায় ৩৫-৪০ জন পাকিস্তানি সামরিক সদস্য নিহত হয়েছেন। নয়াদিল্লি তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে সক্ষম হয়েছে। ফের পাকিস্তান যদি কোনও দুঃসাহসিক কাজ করার চেষ্টা করে তাহলে আরও বেশি মূল্য চোকাতে হবে ইসলামাবাদকে।

আরও পড়ুন: অপারেশন সিঁদুর শুধুমাত্র ‘ট্রেলার’ ছিল, আমরা সর্বদা ‘সবক’ শেখাতে প্রস্তুত: হুঁশিয়ারি সেনাপ্রধানের

এক প্রশ্নের জবাবে এয়ার মার্শাল এ কে ভারতী বলেন, ভারত অবশ্যই কয়েকটি পাকিস্তানি বিমান ভূপাতিত করেছে। তবে সংখ্যা নিয়ে কোনও মন্তব্য করেননি তিনি। এ কে ভারতীর কথায়, “তাদের বিমানগুলি আমাদের সীমান্তে ঢোকার আগেই ভূপাতিত করা হয়। কয়েকটি বিমানকে ধ্বংস কড়া হয়েছে।”

আরও পড়ুন: জীবদ্দশায় ভারত-পাকিস্তান টেস্ট সিরিজ দেখে যেতে চাই : আক্রম

আরও পড়ুন: ‘অপারেশন সিন্দুর’ সন্ত্রাসবাদের জন্য কড়া জবাব: মোদি
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

রিং না ধরলেও বিপদ! ‘জিরো-ক্লিক অ্যাটাক’-এ হোয়াটসঅ্যাপ কলেই হ্যাক হচ্ছে ফোন, সতর্ক করল সাইবার বিশেষজ্ঞরা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

Operation Sindoor

ভারতের হামলায় ধ্বংস পাক বিমান, নিহত ৪০ সেনা: নয়াদিল্লির লক্ষ্য অর্জন বললেন ডিজিএমও

আপডেট : ১২ মে ২০২৫, সোমবার