১৭ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ফের IPL শুরু ১৭ মে, ম্যাচ নেই ইডেনে

পুবের কলম, ওয়েবডেস্ক: ভারত-পাকিস্তান সংঘর্ষের আবহে বন্ধ রয়েছে আইপিএল (IPL)। এখন পরিস্থিতির উন্নতি হওয়ায় ফের আইপিএল শুরু করার সিদ্ধান্ত নিল বিসিসিআই। বোর্ড জানিয়েছে, প্রতিযোগিতা ফের শুরু হবে ১৭ মে। ফাইনাল ৩ জুন। প্রথম কোয়ালিফায়ার ২৯ মে। এলিমিনেটর ৩০ মে। দ্বিতীয় কোয়ালিফায়ার ১ জুন। গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলির ভেন্যু জানালেও, প্লে অফের খেলা কোথায় হবে তা এখনোও জানায়নি দেশের ক্রিকেট বোর্ড।

কলকাতা নাইট রাইডার্স ১৭ মে খেলবে আরসিবির বিরুদ্ধে বেঙ্গালুরুতে। অজিঙ্ক রাহানেদের গ্রুপের শেষ ম্যাচ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। ম্যাচটি অবশ্য হাদরাবাদে হবে না, হবে দিল্লিতে। প্লে অফের খেলা কোথায় হবে তা এখনও জানানো না হলেও, শোনা যাচ্ছে আইপিএল (IPL) টুর্নামেন্টের বাকি ১৭টি ম্যাচের জন্য ৬টি শহরে বেছে রেখেছে বোর্ড। আর তাতে নাম নেই কলকাতার। ওই ৬টি শহর হল- দিল্লি, বেঙ্গালুরু জয়পুর,  মুম্বাই, লখনউ এবং আহমদাবাদ।

আরও পড়ুন: IPL 2024-25: ব্যর্থ মরশুমের পর KKR-এ বড় পরিবর্তন, কোচের পদ ছাড়লেন চন্দ্রকান্ত পণ্ডিত

আরও পড়ুন: আইপিএল জয়ের পর চ্যাম্পিয়ন দলের উদযাপনে নির্দেশিকা তৈরি করছে বোর্ড

ট্যাগ :
সর্বধিক পাঠিত

আমেরিকা হামলা চালালে ইরানকে সহায়তা করতে প্রস্তুত আফগানিস্তান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ফের IPL শুরু ১৭ মে, ম্যাচ নেই ইডেনে

আপডেট : ১৩ মে ২০২৫, মঙ্গলবার