১১ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নিরাপত্তা কমল অনুব্রতর, জামিন অযোগ্য ধারায় মামলা

পুবের কলম ওয়েবডেস্ক: বোলপুর থানার আইসি লিটন হালদারকে কদর্য ভাষায় হুমকি বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের। এরপর দলের নির্দেশে প্রকাশ্যে ক্ষমা চাইলেন তিনি। সেই সঙ্গে তার বিরুদ্ধে এফআইআরও দায়ের করা হল।

পুলিশ সূত্রে খবর, আইসিকে অশ্লীল ভাষায় ফোনে হুমকি দেওয়ার অভিযোগে অনুব্রতর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। তাতে যুক্র করা হয়েছে জামিন অযোগয ধারা।

আরও পড়ুন: জেল খাটবেন তবুও দেশ থেকে বেরবেন না: এসআইআর আবহে কড়া হুঁশিয়ারি অনুব্রতর

শুক্রবার থানা থেকে পুলিশ সরাসরি অনুব্রতর অফিসে গিয়ে তাঁকে নোটিস দিয়ে আসে। শনিবার সকালে তাঁকে থানায় হাজিরা দিতে বলা হয়েছে। পাশাপাশি কমানো হয়েছে অনুব্রতর নিরাপত্তাও।

আরও পড়ুন:  করোনা পজিটিভ অনুব্রত মন্ডল

বীরভূম পুলিশ সূত্রের খবর, ওয়াই ক্যাটাগরির পরেও অনুব্রত মণ্ডল জেলা পুলিশের তরপে অতিরিক্ত নিরাপত্তা পেতেন, সেই নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে। তিহাড় জেল থেকে যখন অনুব্রত জেলায় ফেরেন, তখনও এই নিরাপত্তার কোনও বদল হয়নি। এ দিন নজিরবিহীন ভাবে সেই নিরাপত্তা কমানো হয়।

আরও পড়ুন: প্রবল ছোটবাইরের ডাক, শৌচাগারের দরজায় আটকে গেলেন কেষ্ট, বিপাকে সিবিআই অফিসাররা

সূত্রের খবর,  অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা বা বিএনএসের ২২৪, ৩৫১, ৭৫ ও ১৩২ ধারা যুক্ত হয়েছে। প্রথম দু’টি জামিন যোগ্য ধারা হলেও শেষের দু’টি জামিন অযোগ্য ধারা। বিএনএসের ৭৫ ধারা (যৌন হেনস্থা), ১৩২ ধারা (সরকারি কাজে বাধা দেওয়া, ২২৪ ধারা (কর্তব্যরত সরকারি কর্মীকে হুমকি দেওয়া) ও ৩৫১ ধারায় (অপরাধমূলক ভয় দেখানো) মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

রিং না ধরলেও বিপদ! ‘জিরো-ক্লিক অ্যাটাক’-এ হোয়াটসঅ্যাপ কলেই হ্যাক হচ্ছে ফোন, সতর্ক করল সাইবার বিশেষজ্ঞরা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নিরাপত্তা কমল অনুব্রতর, জামিন অযোগ্য ধারায় মামলা

আপডেট : ৩০ মে ২০২৫, শুক্রবার