২৮ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মুম্বাইয়ের বিমানবন্দরে যাত্রীর লাগেজ থেকে উদ্ধার ৪৭টি বিষাক্ত সাপ

পুবের কলম, ওয়েবডেস্ক: মুম্বাইয়ের বিমানবন্দরে এক যাত্রীর লাগেজ থেকে উদ্ধার করা হল ৪৭টি বিষাক্ত সাপ। মুম্বাই কাস্টমস গতকাল রোববার এক বিবৃতিতে জানিয়েছে, উদ্ধার হওয়া সাপগুলোর মধ্যে ৪৪টি ইন্দোনেশিয়ান পিট ভাইপার ছিল। এসব সাপ চেকইন লাগেজের ভেতরে লুকানো ছিল। ওই যাত্রী থাইল্যান্ড থেকে মুম্বাই বিমানবন্দরে এসেছেন। ওই ভারতীয় নাগরিককে গ্রেফতার করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ওই যাত্রীর ব্যাগে আরও পাওয়া গেছে তিনটি স্পাইডার-টেইলড হর্নড ভাইপার। এই প্রজাতির সাপ খুবই বিষাক্ত। তবে এই প্রজাতির সাপ সাধারণত পাখির মতো ছোট শিকারেই সীমাবদ্ধ থাকে। মুম্বাই কাস্টমস জানায়, এ ছাড়া ওই ব্যক্তির ব্যাগ থেকে পাঁচটি এশিয়ান লিফ টার্টলস বা এশিয়ান পাতা কচ্ছপ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে ২ মাওবাদী নিহত: উদ্ধার আধুনিক আগ্নেয়াস্ত্র

আরও পড়ুন: পুলিশি তল্লাশিতে উদ্ধার অ্যামোনিয়াম নাইট্রেট বিস্ফোরক, রাজস্থানে ধৃত ২
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

যুদ্ধের আশঙ্কা: এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগোর সমস্ত উড়ান স্থগিত, ইজ়রায়েলে ভারতীয়দের জন্য সতর্কতা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মুম্বাইয়ের বিমানবন্দরে যাত্রীর লাগেজ থেকে উদ্ধার ৪৭টি বিষাক্ত সাপ

আপডেট : ২ জুন ২০২৫, সোমবার