১৭ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ক্রিকেটকে আলবিদা পীযুষ চাওলার

পুবের কলম, ওয়েব ডেস্কঃ সব ধরনের ক্রিকেট থেকে অবসর গ্রহন করলেন ভারতের পীযুষ চাওলা। তিনি দেশের জার্সিতে শেষবার খেলেছিলেন ২০১২ সালে। তারপর থেকে ঘরোয়া ক্রিকেট ও আইপিএলে খেলা চালিয়ে গিয়েছেন ডান হাতি এই স্পিনার।

শুক্রবার সামাজিক মাধ্যমে চাওলা লিখেছেন, ‘২০ বছরেরও বেশি সময় ধরে খেলার পরে, প্রিয় খেলাটিকে বিদায় জানানোর সময় এখন। মাঠ ছেড়ে চলে গেলেও ক্রিকেট সারাজীবন আমার মধ্যে থেকে যাবে। মাঠে  ও মাঠের বাইরে পাওয়া শিক্ষা নিয়েই এ বার নতুন এক যাত্রা শুরু হবে। দেশের হয়ে খেলা এবং দুটি বিশ্বকাপ জয়ী দলের সদস্য থাকার মুহূর্ত সারাজীবন মনে থেকে যাবে। সবাইকে অনেক ধন্যবাদ।’

সদ্য প্রাক্তন হওয়া চাওলা দেশের হয়ে দুটি বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন। প্রথমটি ২০০৭ সালের টি-২০ বিশ্বকাপ এবং পরেরটি ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপ। দেশের হয়ে তিনি খেলেছেন তিনটি টেস্ট, ২৫টি ওয়ানডে এবং সাতটি টি-২০ ম্যাচ। সব মিলিয়ে পেয়েছেন ৪৩ টি উইকেট।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

তেলেগু ইউটিউব চ্যানেল ‘খাদ্য জিহাদ’ দাবি করে মুসলিম বিক্রেতাদের টার্গেট করেছে , প্রতিবাদে অন্ধ্রপ্রদেশের মন্ত্রীরা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ক্রিকেটকে আলবিদা পীযুষ চাওলার

আপডেট : ৬ জুন ২০২৫, শুক্রবার