০৯ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আরিয়ান কে দেখতে গিয়ে পকেটমারি ১০ জনের,হনুমান চালিশা পাঠ হল মন্নতের সামনে

পুবের কলম ওয়েবডেস্কঃ লৌহকপাটের ঘেরাটোপ থেকে অবশেষে রাজপুত্র ফিরলেন রাজপ্রাসাদে। হ্যাঁ ২৮ দিনের কারাবাসের পরে শাহরুখ পুত্র আরিয়ান খান ফিরলেন মন্নতে।

দুদিন আগেই মিলেছিল জামিন, কিন্তু কাগজপত্র তৈরি করতেই কেটে যায় দুদিন। গতকাল শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার পর আর্থার রোড জেলে জামিনের কাগজ আসতে মেলেনি মুক্তি।

আজ সকাল ছটায় জামিন বক্স থেকে জেল কর্মীর জামিনের কাগজ বের করার পরেই শুরু হয়ে যায় সাজো সাজো রব। কিং খানের ভক্তদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মত। প্রথমে কথা ছিল শাহরুখ নিজে আর্থার রোড জেলে যাবেন ছেলেকে নিতে, কিন্ত নিরাপত্তার কারণে পরে সেই সিন্ধান্তে বদল হয়। কিং খানের একান্ত ব্যক্তিগত দেহরক্ষী রবি, আরিয়ানকে নিয়ে বেরিয়ে আসেন। এর পরে শাহরুখ ছেলেকে নিয়ে বাড়ি ফেরেন।

বলিউড বাদশার ভক্তদের মধ্যে এইদিন ছিল বাধনভাঙা উচ্ছ্বাস। সকাল থেকেই রাস্তার ধারে ব্যানার, ফেস্টুন নিয়ে অপেক্ষা করতে দেখা যায় ভক্তদের।

একজন সাধুকে দেখা যায় একটানা হনুমান চালিশা পাঠ করতে। জানা যাচ্ছে এই ভিড়ের মধ্যে নাকি ১০টা মোবাইলও খোয়া গিয়েছে একেই বলে বোধহয় কারুর সর্বনাশ তো কারুর পৌষ মাস।

উল্লেখ্য গত ২ অক্টোবর গোয়া থেকে মুম্বই গামী এক প্রমোদ তরীতে  মাদক কান্ডে এনসিবির হাতে প্রথমে আটক হন আরিয়ান ও তার সাত সহযোগী। ১৬ ঘন্টা জেরার  পর আরিয়ানকে গ্রেফতার করা হয়। এরপর অবশ্য বারংবার খারিজ হয় জামিনের আর্জি অবশেষে বম্বে হাইকোর্টের রায়েতে মেলে স্বস্তি। আরিয়ান মামলার সঙ্গে যুক্ত হয়ে গেল রাজনৈতিক বিতন্ডাও।

সর্বধিক পাঠিত

সুপ্রিম কোর্টে এসআইআর শুনানির আগে নবান্নের বড় পদক্ষেপ, ৮,৫০৫ গ্রুপ-বি আধিকারিক দেওয়ার ঘোষণা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আরিয়ান কে দেখতে গিয়ে পকেটমারি ১০ জনের,হনুমান চালিশা পাঠ হল মন্নতের সামনে

আপডেট : ৩০ অক্টোবর ২০২১, শনিবার