১৭ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মধ্যপ্রদেশে নিরাপত্তারক্ষীর গুলিতে নিহত ৪ মাও নেতা

পুবের কলম, ওয়েবডেস্ক: মধ্যপ্রদেশে নিরাপত্তারক্ষীদের সঙ্গে মাওবাদীদের গুলির লড়াইয়ে নিহত ৪ মাও নেতা। মাওবাদীদের এলাকা থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক। শনিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে বালাঘাট জঙ্গলে যৌথ অভিযান চালায় মধ্যপ্রদেশ পুলিশের হকফোর্স বাহিনী এবং সিআরপিএফ।

তাতেই মেলে বড়সড় সাফল্য। সূত্রের খবর, আগাম খবর পেয়ে মাও এলাকা ঘিরে তল্লাশি শুরু করে নিরাপত্তারক্ষীরা। এরপর শুরু হয় গুলির লড়াই। দু’পক্ষের গুলির লড়াইয়ে মৃত্যু হয় চার মাও নেতার। মৃতদের মধ্যে ৩ জন মহিলা।

আরও পড়ুন: ছত্তিশগড়: এনকাউন্টারে খতম ২ মাওবাদী, উদ্ধার একে-৪৭

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব বলেন, “অভিযানে উদ্ধার হয়েছে বেশ কিছু আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক। লাল সন্ত্রাস দমনে আমাদের পুলিশ এবং নিরাপত্তাবাহিনী প্রতিনিয়ত কাজ করে চলেছে।”

আরও পড়ুন: নিরাপত্তা বাহিনীর সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষ, এনকাউন্টারে খতম বেশ কয়েকজন মাওবাদী

আরও পড়ুন: এনকাউন্টারে খতম মাও নেতা হিডমা, নিহত আরও ৫ মাওবাদী
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

হরমুজ প্রণালীতে ইরানের সামরিক মহড়া শুরু, বাড়ছে আঞ্চলিক উত্তেজনা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মধ্যপ্রদেশে নিরাপত্তারক্ষীর গুলিতে নিহত ৪ মাও নেতা

আপডেট : ১৫ জুন ২০২৫, রবিবার