২১ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ত্রিপুরায় অভিষেকের সভাতেই রাজীবের তৃণমূলে যোগ!

পুবের কলম, ওয়েবডেস্কঃ ঘরের ছেলে কি ঘরে ফিরতে চলেছেন! আগরতলায় অভিষেকের সভাতেই তৃণমূলে যোগ দেওয়ার সম্ভাবনা প্রবল রাজীব বন্দ্যোপাধ্যায়ের। ইতিমধ্যেই আগরতলায় পৌঁছলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।  তাকে মানুষের মধ্যে উচ্ছ্বাস রয়েছে। অভিষেককে ফুলের স্তবক দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। আগরতলায় রবীন্দ্রভবনে সামনে জনসভা। ত্রিপুরায় রয়েছেন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব ও তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

হাওড়ার বিজেপি নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় পৌঁছছেন আগরতলায়। আজ রবিবার প্রকাশ্য জনসভায় অভিষেকের হাত থেকে তৃণমূলের পতাকা হাতে তুলে দেওয়া হতে পারে তার হাতে।

আরও পড়ুন: তৃণমূলে যোগ দিলেন কীর্তি আজাদ ও অশোক তানওয়ার ও পবন ভার্মা

ডোমজুড়ে হারের পর থেকে বিজেপিতে আসা নিয়ে অনুশোচনায় ভুগছিলেন রাজীব। সেইভাবে তাকে বিজেপির কর্মসূচিতে দেখাও যায়নি। ভবানীপুরে উপনির্বাচনের সময়েও তাকে বেসুরো হতে দেখা গিয়েছিল। এবার সেই জল্পনাই সত্যি হতে চলেছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

একের পর এক দেশে ট্রাম্পের শুল্ক চাপানোর সিদ্ধান্তকে ‘অবৈধ’ ঘোষণা করল যুক্তরাষ্ট্রের সুপ্রিমকোর্ট

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ত্রিপুরায় অভিষেকের সভাতেই রাজীবের তৃণমূলে যোগ!

আপডেট : ৩১ অক্টোবর ২০২১, রবিবার