১৭ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কেরলে ফের নিপা ভাইরাসের হানা, তিন জেলায় জারি সতর্কবার্তা

পুবের কলম,ওয়েবডেস্ক: কেরলে ফের মাথাচাড়া দিয়ে উঠেছে নিপা ভাইরাস। বুধবার  একটি বিবৃতি জারি করে এই তথ্য নিশ্চিত করেছে রাজ্য সরকার। তারা জানিয়েছে, মালাপ্পুরম ও পলক্কড় জেলায় একজন করে আক্রান্ত হওয়ার খবর মিলেছে। আর তারপরই সতর্কতা জারি করা হয়েছে তিন জেলায়। জেলাগুলো যথাক্রমে কোঝিকোড়, মালাপ্পুরম ও পলক্কড়। বৃহস্পতিবারই স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ একথা জানিয়েছেন। জর মাথাব্যথা, পেশিতে ব্যথা, বমি ও গলা ব্যথা, ঝিমুনি ভাব এবং শ্বাসকষ্টের মতো আরও একাধিক উপসর্গ রয়েছে নিপা ভাইরাসের আক্রান্তদের।

কোঝিকোড় সরকারি মেডিকেল কলেজে আক্রান্তদের দেহে নিপা ভাইরাসের জীবাণু শনাক্ত করা গেছে। প্রোটোকল অনুসারে চূড়ান্ত নিশ্চিতকরণের জন্য নমুনাগুলি এনআইভি-পুনে পাঠানো হয়েছিল।তবে সেটা প্রাথমিক। সেখান থেকে ফলাফল এলেই বিষয়টি নিশ্চিত করা যাবে। তবে ইতিমধ্যেই তিন জেলাতে সতর্কবার্তা জারি করা হয়েছে। ইতিমধ্যেই ভাইরাস যাতে সর্বত্র ছড়িয়ে না পড়ে তার জন্য প্রতিটি জেলায় ২৬টি করে কমিটি তৈরি করা হয়েছে।

আরও পড়ুন: মানুষের শান্তি কেড়ে ‘ শান্তিতে পুরস্কার ‘ পেতে চাচ্ছেন, ট্রাম্পের নোবেল আটকাতে কমিটিকে চিঠি কেরলবাসীর

আরও পড়ুন: কেরলে প্যালেস্টাইনের পক্ষে আন্দোলন করায় ছাত্রী সংগঠন জিআইও নেত্রীদের বিরুদ্ধে এফআইআর পুলিশের
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

বঙ্গভবনের বদলে সংসদ ভবনে শপথগ্রহণ অনুষ্ঠান, বিকেল ৪ টেয় প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন তারেক রহমান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কেরলে ফের নিপা ভাইরাসের হানা, তিন জেলায় জারি সতর্কবার্তা

আপডেট : ৪ জুলাই ২০২৫, শুক্রবার