২২ ফেব্রুয়ারী ২০২৬, রবিবার, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মহেশতলায় নার্সের মৃতদেহ ঘিরে চাঞ্চল্য, খুন হয়েছে বলে দাবি স্বামীর

পুবের কলম,ওয়েবডেস্ক: মহেশতলায় নার্সের মৃতদেহ ঘিরে চাঞ্চল্য। স্বামীকে খুঁজতে বেড়িয়ে লাশ হয়ে ফিরলেন স্ত্রী। খুন হয়েছে স্ত্রী শিল্পী বলে দাবি স্বামীর। অভিযোগ,  মহরম উপলক্ষে অফিসের কাজ শেষে পাড়ায় ঘুরতে বেড়িয়ে ছিলেন স্বামী। অনেক রাত হয়ে গেলেও বাড়িতে ফেরেন নি। এই অবস্থায় সময়জ্ঞান হারিয়ে চিন্তামগ্ন হয়ে স্বামীকে খুঁজতে বেড়িয়ে পড়েন শিল্পী। তারপরেই লাশ হয়ে বাড়ি ফেরেন তিনি। পেশায় একজন নার্স ছিলেন তিনি। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মহেশতলা থানা এলাকায়। কীভাবে মৃত্যু হল মহিলার, তা খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশি জিজ্ঞাসাবাদে মৃতার স্বামী জানিয়েছেন, পবিত্র মহরম উপলক্ষে বাড়ির বাইরে বেরিয়েছিলেন তিনি। কিন্তু রাত হয়ে যাওয়ার পরও ফিরে আসেননি তিনি। তারপর মধ্যরাতে তার কাছে এক স্থানীয়র ফোন আসে। খবর পান, স্ত্রী অচৈতন্য অবস্থায় একটি বাড়ির সামনে পড়ে আছেন। এরপর খবর যায় মহেশতলা থানায়। সেখানেই পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে।

আরও পড়ুন: Dead Body: তদন্তের জন্য মৃত্যুর চার মাস পরে কবর থেকে ওঠানো হল মৃতদেহ

মৃতার নাম শিল্পী বিবি। বয়স ৩৪। পেশায় একজন নার্স ছিলেন শিল্পী বিবি।  স্বামীর অভিযোগ, কেউ তাঁর স্ত্রীকে খুন করেছে। কারণ তাঁর গলায় ওড়না পেঁচানো ছিল।

আরও পড়ুন: দাফনের আগে মৃত ব্যক্তির নড়ে ওঠার ঘটনায় হুলুস্থুল কান্ড

ইতিমধ্যেই এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। চলছে জিজ্ঞাসাবাদ। মূলত যার বাড়ির সামনে দেহটি পড়ে থাকতে দেখা যায় সেই বাড়ির একজনকে আটক করে মহেশতলা থানায় নিয়ে আসা হয়।

আরও পড়ুন: সিঙ্গুরের নার্সের ময়নাতদন্ত ঘিরে কলকাতা মেডিক্যাল কলেজের সামনে সিপিএম-বিজেপির হাতাহাতি

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

বেপরোয়া ট্রাকের ধাক্কায় টহল ভ্যান দুমড়ে মুচড়ে ৫ পুলিশকর্মীর মৃত্যু; আশঙ্কাজনক ২

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মহেশতলায় নার্সের মৃতদেহ ঘিরে চাঞ্চল্য, খুন হয়েছে বলে দাবি স্বামীর

আপডেট : ৬ জুলাই ২০২৫, রবিবার