১১ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

“আমাকে নোবেল পুরস্কার দেওয়া উচিৎ”, দাবি অরবিন্দ কেজরিওয়ালের

পুবের কলম,ওয়েবডেস্ক: প্রাক্তন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দাবি করেছেন, শাসন ও প্রশাসনের ক্ষেত্রে তাঁর অবদানের জন্য তাঁর নোবেল পুরস্কার প্রাপ্য। মঙ্গলবার পাঞ্জাবের মোহালিতে, দলীয় সহকর্মী জেসমিন শাহের লেখা বই ‘দ্য দিল্লি মডেল’–এর প্রকাশ অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি।

কেজরিওয়াল বলেন, “আমরা দিল্লির সরকার ছেড়ে দেওয়ার পর মাত্র তিন-চার মাসেই মানুষ আমাদের মিস করতে শুরু করেছে। বিজেপি সবকিছু নষ্ট করে দিয়েছে। একের পর এক মহল্লা ক্লিনিক বন্ধ হয়ে যাচ্ছে, হাসপাতালের ফ্রি ওষুধ ও পরীক্ষাও বন্ধ। রাস্তা খারাপ, শহরে ময়লা ছড়িয়ে। গত বছর যখন ৫০ ডিগ্রি গরম ছিল, তখনও বিদ্যুৎ ছিল। এখন বর্ষাতেও লোডশেডিং চলছে।”

আরও পড়ুন: মোদির গ্যারান্টি মিথ্যা প্রমাণিত হয়েছে; অরবিন্দ কেজরিওয়াল

তিনি আরও বলেন, এল-জি’র বাধা সত্ত্বেও এত কাজ করেছিলাম বলেই মনে করি, নোবেল পুরস্কার পাওয়ার আমি যোগ্য। তবে কেজরিওয়ালের এই দাবিকে “রসিকতা” বলে কটাক্ষ করেছেন দিল্লি বিজেপি সভাপতি বীরেন্দ্র সচদেব। তিনি বলেন, “কেজরিওয়াল যদি অযোগ্যতা, বিশৃঙ্খলা ও দুর্নীতির জন্য পুরস্কার পেতেন, তবে নিশ্চয়ই নোবেল পেতেন। তাঁর একের পর এক দুর্নীতির কেলেঙ্কারি— যেমন ‘শীশ মহল’ কাণ্ড, সব একের চেয়ে বড়। নোবেল নয়, এর জন্য তাঁর প্রাপ্য শুধুই জেল।

আরও পড়ুন: চতুর্থবার ইডির সমন এড়ালেন কেজরিওয়াল

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

রাত পোহালেই ভোট, শান্তিপূর্ণ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে ব্যাপক নিরাপত্তা বাংলাদেশে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

“আমাকে নোবেল পুরস্কার দেওয়া উচিৎ”, দাবি অরবিন্দ কেজরিওয়ালের

আপডেট : ৯ জুলাই ২০২৫, বুধবার