২৫ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নাগরিকত্বের প্রমাণ নয় আধার কার্ড: সাফ জানালেন ইউআইডিএআই প্রধান

পুবের কলম ওয়েবডেস্ক: নাগরিকত্ব প্রমাণে আধার কার্ড কখনই প্রাথমিক পরিচয়পত্র নয় বলে সাফ জানিয়ে দিলেন ইউআইডিএআই প্রধান ভূবনেশ কুমার। তিনি বলেন, কিউআর কোডের মাধ্যমে সুরক্ষিত আধার কার্ড। কিন্তু সাম্প্রতিক সময়ে জাল আধার কার্ডের ভুঁড়ি ভুঁড়ি অভিযোগ সামনে এসেছে। এবিষয়ে ইউনিক আইডেন্টিফিকেশন অথোরিটি অফ ইন্ডিয়ার (ইউআইডিএআই) প্রধান বলেছেন, ফোটোশপ ব্যবহার করে আধার কার্ড নকল করা হয়েছে, এমন ঘটনা সামনে এসেছে। জাল ‘আধার কার্ড’ রুখতে ব্যবস্থা নিচ্ছে ইউআইডিএআই কর্তৃপক্ষ।

এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ভূবনেশ বলেন, কিছুদিনের মধ্যেই আধার অ্যাপ তৈরি হয়ে যাবে। ইতিমধ্যে ‘ডেমো রান’ সফল হয়েছে। এই অ্যাপটি আধার নম্বরধারীর সম্মতিতে ডিজিটালভাবে পরিচয়পত্র সংরক্ষণ করবে। এর ফলে সব ক্ষেত্রে আধার কার্ডের ‘হার্ড কপি’র প্রয়োজন হবে না।

ওয়াকিবহাল মহলের প্রশ্ন, আধার কার্ড যদি পরিচয়পত্র না হয়, তাহলে কোনো সমস্ত ক্ষেত্রে আধার বাধ্যতামূলক করা হয়েছে। বিশেষ করে সরকারি সমস্ত পরিষেবার ক্ষেত্রে আধারকে বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। তাহলে কি সাধারণ মানুষকে হেনস্তা করছে কেন্দ্রের বিজেপি সরকার।

আরও পড়ুন: এসআইআর: মাধ্যমিকের অ্যাডমিট ও আধার কার্ড গ্রহণের নির্দেশ সুপ্রিম কোর্টের

আরও পড়ুন: ১ ফেব্রুয়ারি থেকে বড় নিয়ম বদল: FASTag, আধার ও সম্পত্তি রেজিস্ট্রেশনে প্রভাব
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

‘১ কোটি ২০ লক্ষ নাম বাদ চলে যাবে’, চূড়ান্ত ভোটার তালিকা নিয়ে বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নাগরিকত্বের প্রমাণ নয় আধার কার্ড: সাফ জানালেন ইউআইডিএআই প্রধান

আপডেট : ৯ জুলাই ২০২৫, বুধবার