০৯ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

অবস্থা বেহাল,রাস্তা সারাইয়ের দাবিতে পথ অবরোধ

কৌশিক  সালুই  বীরভূম –  ধীরগতিতে চলছে রেলের ওভারব্রিজ নির্মাণের কাজ। সংলগ্ন রাস্তার অবস্থা বেহাল। দুর্ঘটনা লেগেই চলেছে। অবিলম্বে রাস্তা সারায়ের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ স্থানীয় ব্যবসায়ী থেকে মানুষজনের। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বীরভূমের সিউড়ি বোলপুর রাজ্য সড়কের সাঁইথিয়া অন্ডাল রেল শাখার হাটজন বাজার এলাকায়। স্থানীয় পৌরসভার প্রতিশ্রুতিতে বিক্ষোভ তুলে নেয় আন্দোলনকারীরা।

    তিন বছর আগে সাঁইথিয়া অন্ডাল রেল শাখার বোলপুর সিউরি রাজ্য সড়কের হাটজন বাজারে রেলওয়ে ওভার ব্রিজ নির্মাণের কাজ শুরু হয়। তারপর থেকেই সংশ্লিষ্ট রাস্তাটির বেহাল দশা বলে অভিযোগ স্থানীয়দের। সম্প্রতি দুর্গা পুজোর আগে দাঁড়িয়ে সংশ্লিষ্ট রাস্তার খানাখন্দ বোজানো হয়েছিল। আর তা থেকেই উড়ছে ধুলো। নিয়ম করে জল দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হচ্ছে না বলে দাবি স্থানীয়দের। এদিন সেই রাস্তা দ্রুত মেরামত এ দাবি নিয়ে বেশ কিছুক্ষণ অবরোধ করেন স্থানীয় দোকানদার এবং বাসিন্দারা।

সিউড়ি পৌরসভার পক্ষ থেকে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হলে আন্দোলন প্রত্যাহার করেন বিক্ষোভকারীরা। সিউড়ি পৌরসভা পুর প্রশাসক বোর্ডের সদস্য অঞ্জন কর বলেন,” সংশ্লিষ্ট রাস্তাটি জনসাস্থ কারিগরি দপ্তর এর অধীন। যতদিন রাস্তাটি স্থায়ী নির্মাণ না হচ্ছে ততদিন যাতে স্থানীয় মানুষজনদের অসুবিধা না হয় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে”।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

ভুয়ো ভোটারে ছেয়েছে মোদির বারাণসী! ৯২০০ জনের তালিকা প্রকাশ করে এবার SIR নিয়ে তোপ বিজেপি মন্ত্রীরই

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অবস্থা বেহাল,রাস্তা সারাইয়ের দাবিতে পথ অবরোধ

আপডেট : ২ নভেম্বর ২০২১, মঙ্গলবার