২৩ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ডিপ্রেশন, ওবেসিটি রুখতে জীবনধারা বদলান: দ্রৌপদী

ভুবনেশ্বর, ১৯ জুলাই : দেশে যেভাবে ওবেসিটি বা মেদবাহুল্যতা এবং ডিপ্রেশন বা বিষন্নতা ব্যাধি বেড়ে চলেছে তাতে উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ভুবনেশ্বরে এ আইএম এস এর ৫ম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়ে রাষ্ট্রপতি বলেন, দুটি রোগই উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে এবং শুধু ওষুধ নয়, এই দুই রোগ নিরাময়ে সামাজিক সচেতনতা তৈরি করা প্রয়োজন। রাষ্ট্রপতি বলেন, মানসিক শান্তির জন্য জীবনধারা বদলানো দরকার। যোগা এবং প্রাণায়াম করলে মানসিক স্বাস্থ্য ভালো হতে পারে। তিনি এই বিষয়ে চিকিৎসকদের দৃষ্টি আকর্ষণ করেন। ওবেসিটি সম্পর্কেও রাষ্ট্রপতি বলেন, জীবনধারায় বদলের ফলে এই রোগ বাড়ছে। শৃঙ্খলাবদ্ধভাবে জীবনধারা চালাতে পারলে, সবকিছু নিয়মানুবর্তিতার আবর্তে বেঁধে চললে, খাওয়ার অভ্যাসে পরিবর্তন করলে এবং নিয়মিত শারীরিক ব্যায়াম করলে এই দুই রোগ থেকেই দূরে থাকা সম্ভব। রাষ্ট্রপতি বলেন, উপজাতিদের মধ্যে দুটি রোগের প্রকোপ বেশি। রোগ দুটি হল, জাপানি এনসেফেলাইটিস এবং সিকেল সেল অ্যানিমিয়া। সিকেল সেল অ্যানিমিয়ায় রক্তের লোহিত কণিকা আঠালো এবং শক্ত হয়ে একাধারে ধমনীর পথ রুদ্ধ করে দেয় এবং হিমোগ্লোবিন প্রচণ্ড কমিয়ে দিয়ে মৃত্যু অনিবার্য করে তোলে। রাষ্ট্রপতি বলেন, উপজাতিদের এই দুই রোগের প্রকোপ থেকে বাঁচাতে সরকার অনেকরকম ব্যবস্থা নিয়েছে। চিকিৎসকদের উচিত গবেষণা করে এই দুই রোগের প্রাদুর্ভাব নিশ্চিহ্ন করা। গত ১২ বছরে ভুবনেশ্বরের এ আইএম এস অনেক উন্নত হয়েছে। ওড়িশা, পশ্চিমবঙ্গ, ছত্তিসগড় এবং ঝাড়খণ্ডের বহু মানুষের ভরসাস্থল হয়ে উঠেছে। রাজ্যপাল বলেন, দিল্লির এ আই এম এস এর পরেই ভুবনেশ্বরের এ আই এম এস দেশের মধ্যে দ্বিতীয়। অনুষ্ঠানে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান উপস্থিত ছিলেন।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

বেপরোয়া ট্রাকের ধাক্কায় টহল ভ্যান দুমড়ে মুচড়ে ৫ পুলিশকর্মীর মৃত্যু; আশঙ্কাজনক ২

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ডিপ্রেশন, ওবেসিটি রুখতে জীবনধারা বদলান: দ্রৌপদী

আপডেট : ১৯ জুলাই ২০২৫, শনিবার