২৩ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় ম্যানগ্রোভ দিবসে সুন্দরবনে সচেতনতা বার্তা দেওয়া হল ম্যানগ্রোভ বসিয়ে

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : জাতীয় ম্যানগ্রোভ দিবসে সুন্দরবনের সবুজ সংঘের সচেতনতা বার্তা।২৬শে জুলাই, জাতীয় ম্যানগ্রোভ দিবসে সুন্দরবনের রায়দিঘি, পাথরপ্রতিমা, গঙ্গাসাগর ও নামখানা সহ বিভিন্ন ব্লকে ফিরিয়ে দাও অরণ্য, লও এ নগর স্লোগানকে সামনে রেখে পালিত হলো পরিবেশ সচেতনতার বিশেষ কর্মসূচি।এদিনের এই উদ্যোগের নেতৃত্বে ছিল নন্দকুমারপুর সবুজ সংঘ।

এদিন সকাল থেকেই কয়েক কিলোমিটার দীর্ঘ শোভাযাত্রা করে স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক, স্থানীয় বাসিন্দা ও সবুজ সংঘের সদস্যরা। হাতে ছিল প্ল্যাকার্ড, মুখে স্লোগান, আর মনে ছিল একটাই বার্তা—গাছ বাঁচাও, পরিবেশ বাঁচাও। নদীর ধারে রোপণ করা হয় হাজার হাজার ম্যানগ্রোভের চারা ও বীজ। প্রতিটি গাছে বাঁধা হয় প্রতীকী রাখি, যা বোঝায় গাছ ও মানুষের বন্ধনকে।

আরও পড়ুন: সুন্দরবনের পাঁচশ মানুষকে স্বাস্থ্য পরিষেবা দিয়ে নজির গড়ল আল আমিন মিশনের প্রাক্তনীরা

আরও পড়ুন: লুপ্তপ্রায় ন্যাদোস মাছ ফিরিয়ে আনতে উদ্যোগ সুন্দরবনের

এ ব্যাপারে সবুজ সংঘের প্রতিষ্ঠাতা অংশুমান দাস ও অরুনাভ দাস বলেন, ম্যানগ্রোভ শুধু একটি গাছ নয়, সুন্দরবনের ঢাল। একে ধ্বংস করা মানেই আমাদের ভবিষ্যৎ ধ্বংস করা। তাঁরা আরও বলেন, আজকের এই কর্মসূচি শুধু এক দিনের নয়, বছরের পর বছর ধরে আমাদের একটাই লক্ষ্য — ম্যানগ্রোভ রক্ষা ও জনসচেতনতা তৈরি করাএ।

আরও পড়ুন: কৈখালি পর্যটন কেন্দ্রে যত্রতত্র প্লাস্টিক পরে থাকায় দূষিত হচ্ছে পরিবেশ

দিনের এই অনুষ্ঠানে অংশ নেন গঙ্গাসাগর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি স্বপন কুমার প্রধান, নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেক দাস সহ বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও পরিবেশপ্রেমী মানুষ।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

প্রয়াত মুকুল রায়

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জাতীয় ম্যানগ্রোভ দিবসে সুন্দরবনে সচেতনতা বার্তা দেওয়া হল ম্যানগ্রোভ বসিয়ে

আপডেট : ২৬ জুলাই ২০২৫, শনিবার