২৩ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আর্থিক তছরুপের অভিযোগে অনিল আম্বানিকে তলব ইডির

পুবের কলম ওয়েবডেস্ক: আর্থিক তছরুপের অভিযোগে অনিল আম্বানিকে 5 আগস্ট ২০২৫ তলব করল ইডি। কমপক্ষে ১৭০০০ কোটি টাকার প্রতারণার অভিযোগ রয়েছে ওনার নামে। নয়াদিল্লির ইডি হেড কোয়ার্টারে হাজিরা দিতে হবে তাকে।
রিলায়্যান্স গ্রুপের প্রোমোটিং ডিরেক্টর অনিল আম্বানি। গত সপ্তাহেই এই অভিযোগের ভিত্তিতে অনিল আম্বানির ৫০টি সংস্থায় তল্লাশি চালিয়েছিল ইডি। এই ঘটনায় অন্তত ২৫ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়।

সূত্রের খবর, ইয়েস ব্যাঙ্ক-সহ একাধিক প্রতিষ্ঠান থেকে নেওয়া হাজার হাজার কোটি টাকার ঋণ এখন আর্থিক তছরুপ ও জালিয়াতিতে পরিণত হয়েছে। এই ঘটনায়, অনিল আম্বানির বিরুদ্ধে দুটি এফআইআর দায়ের করেছে সিবিআই। এমনকি দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, রিলায়েন্স কমিউনিকেশনস এবং তার প্রোমোটিং ডিরেক্টর অনিল ডি আম্বানিকে ‘ফ্রড’ হিসাবেও উল্লেখ করেছেন। এর আগেও ২০২৩ ও ২০২০ সালে ওনাকে তলব করা হয়েছিল।

আরও পড়ুন: দিল্লিতে ED অফিসে হাজিরা দিলেন মিমি চক্রবর্তী

তবে এবার নতুন করে চাপের মুখে পড়ল রিলায়েন্স গ্রুপ। তদন্তকারীরা এই মামলাকে দেশের অন্যতম বড় ঋণ কেলেঙ্কারি হিসেবেই দেখছেন। তৃণমূল সাংসদ সাকেত গোখলে এই মামলায় তদন্তের অগ্রগতি নিয়ে প্রশ্ন তুলেছেন। X হ্যান্ডলে তিনি এই ঘটনা নিয়ে তাঁর প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘এই তথ্য থেকেই বোঝা যায়, ইডি-কে কী ভাবে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন মোদী-শাহ।’

আরও পড়ুন: ইডির হাতে গ্রেফতার জীবনকৃষ্ণ

আরও পড়ুন: SSC Scam Probe: কলকাতা-মুর্শিদাবাদ-বীরভূমে ইডির অভিযান
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

বেপরোয়া ট্রাকের ধাক্কায় টহল ভ্যান দুমড়ে মুচড়ে ৫ পুলিশকর্মীর মৃত্যু; আশঙ্কাজনক ২

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আর্থিক তছরুপের অভিযোগে অনিল আম্বানিকে তলব ইডির

আপডেট : ১ অগাস্ট ২০২৫, শুক্রবার