১৭ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
৪ সপ্তাহর মধ্যে জবাব চাইল দিল্লি হাইকোর্ট

ইয়াসিন মালিকের ফাঁসির আর্জি

পুবের কলম, ওয়েবডেস্ক: দিল্লি হাইকোর্ট সোমবার কাশ্মীরের নেতা ইয়াসিন মালিককে জবাব দিতে বলল তার ফাঁসির আর্জি নিয়ে, যাবজ্জীবন সাজা ঘোষণা হয়েছে ইতিপূর্বে। কিন্তু এনআইএ চাইছে যাবজ্জীবন পাল্টে ফাঁসির সাজা দেওয়া হোক। এই মর্মে আর্জি জানানো হয়। দিল্লি হাইকোর্টের ডিভিশন বেঞ্চ মালিককে ৪ সপ্তাহ সময় দিয়েছে জবাব দেওয়ার জন্য। এই মামলার পরবর্তী শুনানীর দিন ধার্য হয়েছে ১০ নভেম্বর।

২০২২ সালে ইউএপিএ-র অধীন অভিযুক্ত করা হয় মালিককে। তার বিরুদ্ধে অভিযোগ বিচ্ছিন্নতাবাদী কাজে অর্থ সাহায্য করেছেন। আদালত মনে করেছিল সুপ্রিম কোর্ট নির্দেশিত এটি বিরলতম ঘটনার মধ্যে পড়ে না। সেজন্য যাবজ্জীবন দেওয়া হয়েছিল। কিন্তু সেই রায় পছন্দ হয়নি কেন্দ্রের বিজেপি সরকারের। সেজন্য এনআইএ পুনরায় মৃত্যুদণ্ড চেয়ে আবেদন করেছে।

আরও পড়ুন: আদানির হয়ে সমাজমাধ্যমে খবর মোছার নির্দেশের নিন্দায় গিল্ড

উল্লেখ্য, ইয়াসিন মালিক জম্মু কাশ্মীর লিবারেশান ফ্রন্টে নামের সংগঠনের প্রতিষ্ঠাতা, বিচ্ছিন্নতাবাদী আন্দোলন যুক্ত ছিল এই সংগঠন কিন্তু পরে অন্যান্য দলের সঙ্গে মত বিরোধ হওয়ার পর তিনি সম্পূর্ণ অহিংসার ব্রত গ্রহণ করে গান্ধিবাদী হয়ে যান। যদিও জেকেএলএফকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করে সরকার। সেই সময়কাল শেষ হলে আবার ৫ বছর বাড়িয়ে দেওয়া হয়।

আরও পড়ুন: ইয়েমেনে বন্দি নিমিশার ফাঁসি রুখতে এগিয়ে এলেন ভারতের গ্র্যান্ড মুফতি, সাময়িক স্বস্তি ভারতীয় নার্সের পরিবারে

আরও পড়ুন: ইয়েমেনে নিমিশা প্রিয়ার ফাঁসি রুখতে সুপ্রিম কোর্টে দায়ের মামলা
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

বঙ্গভবনের বদলে সংসদ ভবনে শপথগ্রহণ অনুষ্ঠান, বিকেল ৪ টেয় প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন তারেক রহমান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

৪ সপ্তাহর মধ্যে জবাব চাইল দিল্লি হাইকোর্ট

ইয়াসিন মালিকের ফাঁসির আর্জি

আপডেট : ১১ অগাস্ট ২০২৫, সোমবার