২৮ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

Trump-Putin Alaska Summit: যুদ্ধ বন্ধে রাজি না হলে পুতিনের কঠিন পরিণতি হবে: ট্রাম্প

পুবের কলম, ওয়েব ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের ( Trump-Putin Alaska Summit) আগমুহূর্তে কড়া হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, পুতিন যুদ্ধ বন্ধে রাজি না হয় তাহলে রাশিয়াকে কঠিন পরিণতি ভোগ করতে হবে।

শুক্রবার সকালে পুতিনের সঙ্গে বৈঠক করতে আলাস্কায় যাওয়ার পথে  সাংবাদিকদের এসব কথা বলেন ট্রাম্প।যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় সকাল আটটার কিছুক্ষণ আগে সফরসঙ্গীদের নিয়ে বিমানে উঠেন তিনি।

আরও পড়ুন: বিপুল সাড়া, ‘যুবসাথী’ প্রকল্পে আবেদনকারীর সংখ্যা ছাড়াল ১৩ লক্ষ

এদিকে ভ্লাদিমির পুতিন ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে আলাস্কায় অনুষ্ঠিতব্য বৈঠকটি অন্তত ছয় থেকে সাত ঘণ্টা চলবে বলে ক্রেমলিন আশা করছে। রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: ‘তিন বছরের মধ্যেই ট্রাম্পের বিদায়’, মিউনিখে বিস্ফোরক মন্তব্য ডেমোক্র্যাট নেতাদের

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রাশিয়ার রাষ্ট্রীয় টিভি চ্যানেল ওয়ানকে বলেন, ‘আপনি ধরে নিতে পারেন যে এটি (বৈঠক) ন্যূনতম ছয় থেকে সাত ঘণ্টা চলবে।’ তিনি আরও বলেন, বৈঠকটি ‘ফলপ্রসূ’ হবে বলে মস্কো প্রত্যাশা করে।

আরও পড়ুন: হুমকির রাজনীতির কাছে মাথানত করবে না ইউরোপ: ট্রাম্পকে কড়া বার্তা মাক্রোঁর

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

শার্টলেস বিক্ষোভ: জামিন পেলেন যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি উদয়ভানু চিব

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

Trump-Putin Alaska Summit: যুদ্ধ বন্ধে রাজি না হলে পুতিনের কঠিন পরিণতি হবে: ট্রাম্প

আপডেট : ১৫ অগাস্ট ২০২৫, শুক্রবার