২৫ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

IED Blast in Chhattisgarh: ছত্তিসগড়ের জঙ্গলে আইইডি বিস্ফোরণ, মৃত ১ জওয়ান

পুবের কলম,ওয়েবডেস্ক: ছত্তিসগড়ের জঙ্গলে আইইডি বিস্ফোরণ (IED Blast in Chhattisgarh)। জানা গেছে, রাজ্যের বিজাপুর জেলায় মাওবাদীদের (Maoist Blast) পুঁতে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে ঝলসে মৃত্যু হয়েছে ১ জওয়ানের। নাম দীনেশ। অন্যদিকে গুরুতর আহত আরও ৩ জন। আহতরা  আপাতত স্থিতিশীল এবং বিপদমুক্ত। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। অভিযান শেষ হলে বিস্তারিত তথ্য জানানো হবে।

আরও পড়ুন: ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর সাথে গুলির লড়াই, খতম ২ মাওবাদী

সংবাদ মাধ্যম সূত্রে খবর, এদিন সকালে কয়েক জন জওয়ান বিজাপুরের ভোপালপত্তনম কাছে ইন্দ্রাবতী জাতীয় উদ্যানের জঙ্গলে টহল দিচ্ছিলেন ৷ তখনই অসাবধানতা-বশত মাওবাদীদের পুঁতে রাখা একটি বিস্ফোরকে (আইইডি) পা দিয়ে ফেলেন তাঁরা। সঙ্গে সঙ্গে বিস্ফোরণ হয়।

নিরাপত্তা বাহিনী সূত্রে খবর, গত কয়েক মাস ধরেই মাওবাদী দমনে (anti-Naxal op) বিশেষ অভিযান চলছে ছত্তিসগড়ে। এ দিন ইন্দ্রাবতী ন্যাশনাল পার্ক এবং সংলগ্ন অঞ্চল তল্লাশি চালাচ্ছিল ডিআরজি। সেই সময়েই IED বিস্ফোরণ হয়।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

‘১ কোটি ২০ লক্ষ নাম বাদ চলে যাবে’, চূড়ান্ত ভোটার তালিকা নিয়ে বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

IED Blast in Chhattisgarh: ছত্তিসগড়ের জঙ্গলে আইইডি বিস্ফোরণ, মৃত ১ জওয়ান

আপডেট : ১৮ অগাস্ট ২০২৫, সোমবার