২২ ফেব্রুয়ারী ২০২৬, রবিবার, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নিবীর্যকরণ ও ভ্যাকসিন দিয়েই পথকুকুরদের পুরনো স্থানে : শীর্ষ কোর্ট

পুবের কলম, ওয়েব ডেস্ক: দিল্লির পথকুকুরদের খোঁয়াড়ে আটকে না রেখে নিবীর্যকরণ এবং রোগপ্রতিরোধী ভ্যাকসিন দিয়ে ফের যেসব কুকুরকে যে জায়গা থেকে ধরে আনা হয়েছিল সেই জায়গায় ছেড়ে দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। তবে যেসব কুকুরের চর্মরোগ রয়েছে তাদের চিকিৎসা করতে হবে, এখন ছাড়া যাবে না।

গত ১১ আগস্ট সুপ্রিম কোর্টের এক বেঞ্চ দিল্লি এবং গুরগাঁও এর সমস্ত পথকুকুরকে অবিলম্বে রাস্তা থেকে সরিয়ে দিতে বলেছিল। এরপর সেই রায়কে ঘিরে পশুপ্রেমী সংগঠনগুলি ক্ষুব্ধ হয়ে ওঠে এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে ওই রায়ের পুনর্বিবেচনা করার অনুরোধ করে। বিশিষ্ট ব্যক্তিদের তরফেও সুপ্রিম কোর্টে আগের রায় পুনর্বিবেচনার অনুরোধ করা হয়। এরপর প্রধান বিচারপতি গাভাই বলেন, সুপ্রিম কোর্ট এই রায়ের পুনর্বিবেচনা করার ব্যবস্থা করবে।

তিনি তিন বিচারপতির এক বেঞ্চ গঠন করে আগের রায় পুনর্বিবেচনার ভার দেন। সেই বেঞ্চ শুক্রবার রায় দিয়ে আগের রায় বদলে দিল। এই বেঞ্চ পথকুকুরদের জন্য এক জাতীয় নীতি তৈরির ডাক দিয়েছে। তবে অসুস্থ পথকুকুরদের জন্য আশ্রয়স্থল তৈরির যে নির্দেশ আগের বেঞ্চ দিয়েছিল তা বর্তমান বেঞ্চও গুরুত্ব দিয়ে তৈরি করতে বলেছে, যাতে এক একটি আশ্রয়স্থলে ১৫ হাজারের মতো পথকুকুর থাকতে পারে।

পথকুকুরদের যারা খাওয়াতে চায় বা নিয়মিত খাওয়ায় তাদের কিন্তু যেখানে সেখানে খাওয়ানো চলবে না, নির্দ্দিষ্ট কিছু স্থানে, যা পুরসভা ঠিক করে দেবে, খাওয়াতে হবে। আগের বেঞ্চ এবং বর্তমান বেঞ্চও এই কথা সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছে।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করলেন সব দেশের ওপর ১৫% বৈশ্বিক শুল্ক

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নিবীর্যকরণ ও ভ্যাকসিন দিয়েই পথকুকুরদের পুরনো স্থানে : শীর্ষ কোর্ট

আপডেট : ২২ অগাস্ট ২০২৫, শুক্রবার